২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবিতে আশরাফের বদলে আবার সেঠি

দুই দিনের ব্যবধানে আবার রদবদল হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডে। হাই কোর্টের আদেশে চেয়ারম্যানের গদিতে ফিরেছিলেন জাকা আশরাফ। সুপ্রিম কোর্ট সেই আদেশ স্থগিত করায় আবার পিসিবি পরিচালনায় ফিরেছেন নাজাম সেঠি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 04:09 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

পাকিস্তান সরকার হাই কোর্টের আদেশের বিপক্ষে আপিল করলে বুধবার সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ তা আমলে নিয়ে জাকা আশরাফকে পুনর্বহালের আদেশটি স্থগিত করে। ফলে পিসিবি পরিচালনার জন্য আবার দায়িত্ব পায় নাজাম সেঠির নেতৃত্বাধীন কমিটি।

বিচারকরা আগামী মঙ্গলবার সংশ্লিষ্ট সবাইকে এক শুনানিতে ডেকেছে।

গত রোববার হাই কোর্ট পিসিবি থেকে জাকা আশরাফকে সরিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান নাজাম সেঠিকে বসানোর আদেশ অবৈধ ঘোষণা করলে কর্তৃত্ব বুঝে নেন আশরাফ। বোর্ড প্রধানের আসা যাওয়ার নাটকীয়তায় গতবছরের মে মাস থেকে তৃতীয়বারের মতো চেয়ারম্যানের দায়িত্বে ফিরেন তিনি।

পরে মঙ্গলবার সেঠিকে সরিয়ে দেয়ার এই আদেশের বিরুদ্ধে আপিল করে সকার।

গত ১০ ফেব্রুয়ারি আশরাফকে বহিষ্কার করে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে সেঠিকে দায়িত্ব দিয়েছিলেন পিসিবির পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

পুরনো খবর:

ফের পিসিবির চেয়ারম্যান আশরাফ