১৪ দল নিয়ে মেয়েদের ক্লাব ক্রিকেট
ষষ্ঠ মহিলা ক্লাব কাপ ক্রিকেট শুরু হবে ২৫ মে থেকে। তার আগে আগামী সোম ও মঙ্গলবার হবে খেলোয়াড়দের নিবন্ধন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সোম ও মঙ্গলবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিবন্ধন চলবে।
টুর্নামেন্টে অংশ নেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, আবাহনী লিমিটেড, কলাবাগান ক্রীড়া চক্র, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, অ্যাসোসিয়েটস ইন কমিউনিটি এন্ড রুরাল ডেভেলপমেন্ট, রায়ের বাজার অ্যাথলেটিক ক্লাব, ঢাকা ক্রিকেটার্স, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, জহুরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাব, দিপালী যুব সংঘ, বিকেএসপি, গুলশান ইয়ুথ, আনসার ও ভিডিপি, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।
