যুবরাজ ‘ঝড়ে’ এবার জিতলো ব্যাঙ্গালোর
রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগের ম্যাচে যুবরাজ সিংয়ের অলরাউন্ড নৈুপণ্যেও জিতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার আর হতাশ হতে হয়নি ছন্দে ফেরা এই বাঁহাতিকে। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ১৬ রানের জয় পেয়েছে ব্যাঙ্গালোর।
১০ খেলায় এটি ব্যাঙ্গালোরের চতুর্থ জয়। আর সমান খেলায় দিল্লির অষ্টম পরাজয়।
মঙ্গলবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৬ রান করে স্বাগতিক দল।
পার্থিব প্যাটেল (২৮ বলে ২৯), ক্রিস গেইল (২৩ বলে ২২) ও বিরাট কোহলির (১১ বলে ১০) মন্থর ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি ব্যাঙ্গালোরের।
এবি ডি ভিলিয়ার্স ১৭ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেললেও ১৫তম ওভারে স্বাগতিকদের স্কোর ছিল ১০৭/৪। সেখান থেকে দলকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব যুবরাজের।
স্বরূপে ফেরা বাঁহাতি এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৬৮ রানে। তার ২৯ বলের ইনিংসে ছিল ৯টি বিশাল ছক্কা ও ১টি মাত্র চার। যুবরাজের সঙ্গে ৩৪ বলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া শচীন রানার অবদান মাত্র ১৪ বলে অপরাজিত ১৫ রান।
জবাবে দ্বিতীয ওভারেই ১০ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি দিল্লির। তবে মায়াঙ্ক আগারওয়াল (২৫ বলে ৩১), অধিনায়ক কেভিন পিটারসেন (২৯ বলে ৩৩) ও জেপি ডুমিনি (৩০ বলে ৪৮) দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন।
শেষ ওভারে ২৭ রান দেয়া দিল্লির শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। কিন্তু মিচেল স্টার্কের সেই ওভারে ৯ রানের বেশি করতে পারেনি গত আসরে সবার নিচে থাকা দলটি।
২০ বলে ৩৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে আশা জাগালেও পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল কেদার যাদব।
ব্যাঙ্গালোরের পক্ষে স্টার্ক ও মুত্তিয়া মুরালিধরন দুটি করে উইকেট নেন।
