২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক রামদিন

ড্যারেন স্যামিকে সরিয়ে উইকেটরক্ষক দীনেশ রামদিনকে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 09:46 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

আগামী ৮ জুন থেকে নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে শুরু হওয়া সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন রামদিন। এর আগে তিনটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডেতে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

ফলে এখন থেকে তিন ফরম্যাটের ক্রিকেটে ভিন্ন তিন অধিনায়ক পেল ক্যারিবীয় ক্রিকেট। ওয়ানডেতে নেতৃত্ব দেবেন ডোয়াইন ব্রাভো। গত বছরের মে মাসে স্যামিকে সরিয়ে ব্রাভোকে ওয়ানডের অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজ।

তবে টি-টোয়েন্টির নেতৃত্বে ঠিকই থাকছেন স্যামি। তার অধীনে সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছিল দলটি।