উত্তরাঞ্চলের ফরহাদ হোসেনের শতক
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের প্রথম দিন শতক করেছেন বিসিবি উত্তরাঞ্চলের ফরহাদ হোসেন। তার শতকে শনিবারের খেলা শেষে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ৪ উইকেটে ২৮৭ রান করেছে উত্তরাঞ্চল।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে উত্তরাঞ্চলকে ভালো সূচনা এনে দেন হামিদুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিক।
মার্শাল আইয়ুবের বলে বদলি ফিল্ডার রকিবুল হাসানের ক্যাচে পরিণত হয়ে জুনায়েদের বিদায়ে ভাঙে ২৪ ওভার স্থায়ী ৮৮ রানের জুটি।
