হেরেই চলেছে মুম্বাই
আইপিএলের সপ্তম আসরে চতুর্থ ম্যাচে এসেও জয়ের মুখ দেখলো না মুম্বাই ইন্ডিয়ান্স। গতবারের চ্যাম্পিয়নরা ৬ উইকেটে হেরেছে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে।
টানা দুই ম্যাচ হারার পর জয়ে ফিরলো দিল্লি, পাঁচ ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়।
রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাইয়ের ৬ উইকেটে গড়া ১২৫ রানের জবাবে ৭ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায় দিল্লি।
অল্প রান তাড়া করতে নেমে তেমন কোনো সমস্যায়ই পড়তে হয়নি রাজধানীর দলটির।
১৬তম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে দুই উইকেট হারিয়ে কিছুটা ছন্দপতন হয়েছিল দিল্লির। তবে অপরাজিত ২৬ রান করে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন অধিনায়ক কেভিন পিটারসেন। সর্বোচ্চ ৪০ রান আসে মুরালি বিজয়ের ব্যাট থেকে।
৪০ রান করেন দিল্লির মুরালি বিজয়।
জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন কেভিন পিটারসেন।
এদিকে, টস জিতে ব্যাট করতে নামা মুম্বাইয়ের ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। ১৭ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় তারা। প্রথম সারির অপর তিন ব্যাটসম্যানও ব্যর্থ হওয়ায় ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় দলটি।
ষষ্ঠ উইকেটে কাইরন পোলার্ড ও চিদামবরন গৌতম ৪০ রানের জুটি গড়ে বিপদ কিছুটা সামলে নিলেও বড় ইনিংস গড়তে মুম্বাই। পোলার্ড ৩৩ ও গৌতম ২২ রান করেন।
২৯ রানে ২ উইকেট নিয়েছেন দিল্লির বাঁ-হাতি পেসার জয়দেব উনদকার।
