২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ালেন জাইলস

ইংল্যান্ডের নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাশলি জাইলস। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, তার জায়গা নিচ্ছেন মিক নিউওয়েল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 10:13 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

সম্প্রতি ইংল্যান্ডের সাবেক স্পিনার জাইলসকে এড়িয়ে পিটার মুরসকে প্রধান কোচের পদে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির এক বিবৃতিতে নির্বাচক কমিটি থেকে শুক্রবার জাইলেসের পদত্যাগের বিষয়টি জানিয়েছেন প্রধান নির্বাচক জেমস হুইটেকার।

“অ্যাশলি জাইলস ইসিবিকে আজ (শুক্রবার) জানিয়ে দিয়েছে, সে নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়াতে চায়। ইংল্যান্ডের প্রতি তার ঐকান্তিকতা ও কঠিন কাজের জন্য তাকে আমি ধন্যবাদ জানাতে চাই।”

হুইটেকার কমিটিতে নতুন যুক্ত হতে চলা নিউওয়েলকে স্বাগত জানিয়েছেন।

৪৯ বছর বয়সী নিওওয়েল গত ১২ বছর ধরে কাউন্টি দল নটিংহ্যামশায়ারের কোচের দায়িত্ব পালন করছেন।