২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলার থেকে কোচ হ্যারিস

হঠাৎ করেই বোলার থেকে কোচ হয়ে গেলেন অস্ট্রেলিয়ার পেসার রায়ান হ্যারিস। সর্বশেষ অ্যাশেজে দুর্দান্ত বোলিং করা হ্যারিসকে অস্ট্রেলিয়া 'এ' দলের সহকারী কোচের দায়িত্ব দিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 10:00 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

আপাতত হ্যারিসের দায়িত্বটা অল্প দিনের জন্য। জুলাই-আগস্টে ভারত 'এ' দল অস্ট্রেলিয়া সফরে যাবে। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এই সিরিজ প্রধান কোচ মাইকেল ডি ভেনুটোকে সাহায্য করবেন হ্যারিস। অস্ট্রেলিয়ার এই পেসার মূলত ২১ সদস্যের 'এ' দলে থাকা তরুণ পেসার দিয়ে কাজ করবেন।খেলোয়াড়ি জীবনকে অবশ্য বিদায় জানননি হ্যারিস। এর আগেই হ্যারিসকে কেন কোচ করা হলো, ক্রিকেট অস্ট্রেলিয়া এর ব্যাখাও দিয়েছে।এক বিবৃতিতে তারা জানিয়েছে, চোট থেকে সেরে উঠতে থাকা হ্যারিসকে এই সুযোগটা দেয়া হয়েছে। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় আসার আগেই তিনি যেন এ বিষয়ে কিছু জ্ঞান নিয়ে আসতে পারেন, বোর্ড তাকে সেই সুযোগটাই করে দিয়েছে।অ্যাশেজ সিরিজে হাঁটুর চোটে পড়েন হ্যারিস। গত মাসে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। পুরোপুরি সেরে উঠতে লম্বা সময় লাগবে তার। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া আশা করছে, অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে সেরে উঠবেন তিনি।