২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েরা

টানা তৃতীয়বারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে শিরোপাধারী অস্ট্রেলিয়া। প্রথম সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 05:30 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

নিশ্চিত হয়ে গেল জয়, ফাইনালে ওঠার আনন্দ ভাঘাভাগি করে নিচ্ছেন অস্ট্রেলিয়া মেয়েরা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিশ্চিত হয়ে গেল জয়, ফাইনালে ওঠার আনন্দ ভাঘাভাগি করে নিচ্ছেন অস্ট্রেলিয়া মেয়েরা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া মহিলা দলের দুই অধিনায়ককে নিয়ে টস করতে যাচ্ছেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া মহিলা দলের দুই অধিনায়ককে নিয়ে টস করতে যাচ্ছেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৩২ বলে ৩৫ রান করার পথে শট খেলছেন অস্ট্রেলিয়ার ইনিংস উদ্বোধন করতে নামা ভিলানি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৩২ বলে ৩৫ রান করার পথে শট খেলছেন অস্ট্রেলিয়ার ইনিংস উদ্বোধন করতে নামা ভিলানি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আউট হয়ে গেলেন অস্ট্রেলিয়ার জোনাসেন, ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আউট হয়ে গেলেন অস্ট্রেলিয়ার জোনাসেন, ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

২৮ বলে ৪৮ রানের জুটি গড়ার পথে রানের জন্য ছুটছেন ব্ল্যাকওয়েল ও হিলি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২৮ বলে ৪৮ রানের জুটি গড়ার পথে রানের জন্য ছুটছেন ব্ল্যাকওয়েল ও হিলি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৩৫ বলে ৪০ রান করার পথে শট খেলছেন ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৩৫ বলে ৪০ রান করার পথে শট খেলছেন ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তৃতীয় উইকেটে ৫২ বলে ৭৩ রানের জুটি গড়ার পথে রান নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন ও স্টেসি-অ্যান কিং। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তৃতীয় উইকেটে ৫২ বলে ৭৩ রানের জুটি গড়ার পথে রান নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন ও স্টেসি-অ্যান কিং। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪০ রান করে গত দুই বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।এলিস ভিলানি (৩৫) ও অধিনায়ক মেগ লানিং (২৯) দলকে ২ উইকেটে ৭৮ রানের দৃঢ় অবস্থানে পৌঁছে দিয়েছিলেন।এরপর দ্রুত তিন উইকেট হারালেও অ্যালিসা হিলি (২১ বলে অপরাজিত ৩০) ও আলেক্স ব্ল্যাকওয়েলের (১৩) আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেটে ২৮ বলে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এ দুজনে।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আনিসা মোহামেদ ২৪ রানে ২ উইকেট নেন।জবাবে ৪ উইকেটে ১৩২ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।অষ্টম ওভারে স্টেফানি টেইলর (২৪) রান আউটের পর দশম ওভারে কেইসিয়া নাইট (২১) বিদায় নিলে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।৪৮ রানে উদ্বোধনী জুটির বিদায়ের পর তৃতীয় উইকেটে ডিয়ান্ড্রা ডটিনের সঙ্গে স্টেসি-অ্যান কিংয়ের ৭৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ১২০/২।উনিশতম ওভারের দ্বিতীয় বলে ডটিনের বিদায়ে খেলায় ফিরে অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে ২১ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। শেষ ওভারে ১৪ রান।দিনের দ্বিতীয় ম্যাচটি খেলতে ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ দলটি মাঠে চলে এসেছিল। ড্যারেন স্যামিরা বাইরে থেকে উৎসাহ দিচ্ছিলেন কিন্তু পেরে উঠেননি স্ট্যাসি (অপরাজিত ৩৬) ও অধিনায়ক মেরিসা আগুইলেইরা।