ব্যাটিংয়ে সাকিব, বোলিংয়ে আল-আমিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার লিগের শেষ ম্যাচও হেরে যাওয়ার পর নিজেদের সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। দল হিসেবে স্বাগতিকরা ভালো খেলেনি বলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এত হতাশা তার কণ্ঠে। তবে ব্যর্থতার মাঝেও কিছুটা আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান, এনামুল হক ও আল-আমিন হোসেন।
এশিয়া কাপের সময় প্র্যাকটিসের ফাঁকে সাকিব আল হাসান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এশিয়া কাপের সময় প্র্যাকটিসের ফাঁকে সাকিব আল হাসান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বল করছেন আল আমিন। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বল করছেন আল আমিন। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সোমবার হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সোমবার হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ম্যাচের সেরা খেলোয়াড় আল-আমিন হোসেন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ম্যাচের সেরা খেলোয়াড় আল-আমিন হোসেন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
দলের চার/পাঁচ জন ক্রিকেটার ছন্দে না থাকায় বাংলাদেশ নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বলে মনে করেন মুশফিক। প্রথম পর্বের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে গোত্র পরিচয়হীন হংকংয়ের কাছে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ১০৮ রানে অলআউট হয়ে যাওয়ায় সুপার টেনে ওঠাই শঙ্কার মুখে পড়েছিল বাংলাদেশ। ম্যাচটিতে হারলেও নেট রান রেটে নেপালের চেয়ে এগিয়ে থেকে কোনোমতে সুপার টেনে উঠেছে স্বাগতিকরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক
হংকং লজ্জার পরও সে ম্যাচে সাকিবের অলরাউন্ড নৈপুণ্য বাংলাদেশকে সুপার টেনে তুলেছে। হংকং নির্দিষ্ট যে কয় ওভারে জিতলে নেপাল সুপার টেনে উঠে যেত, তা পার করেছেন সাকিবই। টানা ৪ ওভার বল করে ৯ রানে ৩ উইকেট নেন তিনি।
দলীয় ব্যর্থতার গন্ডি থেকে আর বেরোতে পারেনি বাংলাদেশ। চারটি বিশ্ব চ্যাম্পিয়ন আর তিনটি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নের গ্রুপে পড়ে প্রত্যাশার বেলুনটা কেবলই চুপসে গেছে।
অনেক আশা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টেনের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। কিন্তু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সমর্থকদের হতাশ করে ৭৩ রানে হারে মুশফিকরা।
পরে জিততে না পারলেও ভালো ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের সমর্থকরাও আশায় বুক বাধে ভারতের বিপক্ষে অবশ্যই মুশফিক, সাকিব আর তামিমরা কিছু করবেন।
তামিম-সাকিবরা কিছু করে দেখাতে পারেননি। বাংলাদেশ সমর্থকদের যতটুকু আশার ভেলায় ভাসিয়েছিলেন তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক। অমিত মিশ্রর একটি অসাধারণ গুগলিতে আউট হওয়ার আগে ৪৩ বলে ৪৪ রান করেন তিনি।
পরের দুটি ম্যাচেও অসহায় আত্ম-সমর্পনই করতে হয়েছে বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে ৫০ ও অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সুপার টেনে একটি ম্যাচও না জেতা একমাত্র দল হিসেবে টুর্নামেন্ট শেষ করেছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে এনামুল ব্যর্থ হয়েছেন। তবে তরুণ এই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাট বলতে গেলে পুরো টুর্নামেন্ট জুড়েই হেসেছে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সোমবার হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সাকিব শেষ ম্যাচ ছাড়া ব্যাট হাতে দলের চাহিদা অনুযায়ী জ্বলে উঠতে পারেননি। তবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষে দলের সেরা ব্যাটসম্যান তিনিই।
কিছুটা রান এসেছে মুশফিকুরের ব্যাটে। এই তিনজন ছাড়া পুরোপুরি ব্যর্থ দলের আর সব ব্যাটসম্যান। প্রায় প্রতিটি ম্যাচেই দলে পরিবর্তন এনে আর ব্যাটিং অর্ডারে রদবদল করে ফল পাওয়া যায়নি তেমন একটা।
ব্যাটিংয়ে সবচেয়ে বড় হতাশা অবশ্যই তামিম ইকবাল ও নাসির হোসেন।
৪ ইনিংসে মাত্র ৬৭ রান করেছেন নাসির। এর মধ্যে মনে রাখার মতো বা দলকে বিশেষ কোনো সাহায্য করার মতো কোনো ইনিংসও খেলতে পারেননি বাংলাদেশ দলে ‘ফিনিশার’ হিসেবে পরিচিতি পাওয়া এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে প্রয়োজন অনুযায়ী চার-ছক্কাও আসেনি তার ব্যাট থেকে।
আর ইনিংস শুরু করা তামিমের বিস্ময়কর ব্যর্থতায় বাংলাদেশ সুপার লিগের কোনো ম্যাচেই ভালো সূচনা করতে পারেনি। টুর্নামেন্টে বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যানের স্ট্রাইক রেটও (৮৫.৫৬) টি-টোয়েন্টিতে বেমানান।
বাংলাদেশের সর্বোচ্চ ৫ রান সংগ্রাহক:
খেলোয়াড়
ম্যাচ
ইনিংস
রান
সর্বোচ্চ
গড়
স্ট্রাইক রেট
সাকিব আল হাসান
৭
৭
১৮৬
৬৬
৩৭.২০
১২৯.১৬
এনামুল হক
৭
৭
১৮৪
৪৪*
৩০.৬৬
১১৮.৭০
মুশফিকুর রহিম
৭
৫
১১৮
৪৭
২৩.৬০
১১৬.৮৩
তামিম ইকবাল
৭
৭
৮৩
৩০
১১.৮৫
৮৫.৫৬
নাসির হোসেন
৬
৪
৬৭
২৩
২২.৩৩
১০৬.৩৪
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ম্যাচের সেরা খেলোয়াড় আল-আমিন হোসেন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বল হাতে তেমন কোনো বিধ্বংসী স্পেল করতে পারেননি। অথবা মনে রাখার মতো তেমন কোনো বোলিং ফিগারও উপহার দিতে পারেননি। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের সেরা বোলার পেসার আল আমিন। ৭ ম্যাচে ১৮.৭০ গড়ে ১০ উইকেট নিয়েছেন তিনি।
শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়া তাসকিন আহমেদও ভালো বল করে মাশরাফির অভাব পূরণের একটা ইঙ্গিত দিয়েছেন। এটাও বাংলাদেশের জন্য একটা প্রাপ্তিই বলা যাবে।
বোলিংয়ে নিজের মান রাখতে পারেননি অভিজ্ঞ স্পিনার রাজ্জাক।
বল হাতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট-শিকারী দেশের সেরা অলরাউন্ডার সাকিব। সাকিবের পর মাহমুদুল্লাহ ছাড়া বাংলাদেশের অন্যান্য অলরাউন্ডাররা তো পুরোপুরি ব্যর্থ। টি-টোয়েন্টি ‘স্পেশালিস্ট’ হিসেবে দলে আসা জিয়াউর রহমান আর ফরহাদ রেজা তো দলের বোঝাই বাড়িয়েছেন কেবল। সোহাগ গাজী ও সাব্বির রহমানও বল-ব্যাটে ছিলেন ব্যর্থতার মিছিলে।
বাংলাদেশের সর্বোচ্চ ৫ উইকেট-শিকারি:
খেলোয়াড়
ম্যাচ
ওভার
রান
উইকেট
সেরা
গড়
ইকোনোমি
আল আমিন হোসেন
৭
২৫.৩
১৮৭
১০
৩/২১
১৮.৭০
৭.৩৩
সাকিব আল হাসান
৭
২৫.১
১৪৩
৮
৩/৮
১৭.৮৭
৫.৬৮
মাহামুদউল্লাহ
৭
১৫.০
৭৯
৫
২/১৩
১৫.৮০
৫.২৬
আব্দুর রাজ্জাক
৫
১৫.৪
৯৯
৫
২/২০
১৯.৮০
৬.৩১
মাশরাফি বিন মুর্তজা
৫
১৮.০
১৪২
৩
১/৮
৪৭.৩৩
৭.৮৮
মুশফিক টুর্নামেন্টের শেষ সংবাদ সম্মেলনে ঠিকই বলেছেন, “চার-পাঁচজন ছন্দ হারিয়ে ফেললে দল হিসেবে পারফর্ম করা আর ৪০ ওভার প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলা ভীষণ কঠিন হয়ে যায়। দুই বিভাগেই আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এতো বড় টুর্নামেন্টে শক্তিশালী দলের বিপক্ষে অন্তত চার/পাঁচ জনের ভালো খেলতে হয়। সেটা আমরা পারিনি।”অন্যরা ব্যর্থ হলেও টুর্নামেন্টে স্বাগতিকদের প্রাপ্তি হিসেবে কয়েকটি ব্যক্তিগত পারফরমেন্সেই তাই আলোর ছটা দেখছেন অধিনায়ক।“এনামুলের চমৎকার একটি টুর্নামেন্ট কেটেছে। ব্যাট-বলে সাকিব ভালো করেছেন। কয়েকটি স্পেলে আল-আমিন চমৎকার বল করেছেন।”
