ভুল শোধরাতে চান মুশফিক
গত দুই মাসের বেশি সময় ধরে টানা ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। অবশেষে বিশ্রামের সুযোগ মিললো ক্রিকেটারদের। একটু অবসর নিয়ে নিজেদের ভুলত্রুটি নিয়ে শিগগির কাজ শুরু করতে চান অধিনায়ক মুশফিকুর রহিম।
হার দিয়েই শেষ বাংলাদেশের
মুশফিকের কণ্ঠে হতাশা
অস্ট্রেলিয়ার কাছে হারের পর সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর আছে, শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ আছে। কয়েকদিন বিশ্রাম নিয়ে, আমরা ভুলত্রুটি নিয়ে কাজ শুরু করবো।”গত জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি সিরিজ দিয়ে শুরু হয় বাংলাদেশের ব্যস্ত সূচির। একটি ম্যাচ ড্র করায় টেস্ট সিরিজটি ভালোই হয় স্বাগতিকদের। কিন্তু সীমিত ওভারের দুটি সিরিজে হেরে যায় বাংলাদেশ।এরপর এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হারের ধাক্কা। আগের আসরের রানার্সআপ বাংলাদেশ এবার হেরেছে চার ম্যাচের সব কটিতে।টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের বাধা পেরুলেও হংকংয়ের কাছে হেরে আবার ছন্দ হারিয়ে ফেলে স্বাগতিকরা। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। সুপার টেনের চার ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে তারা।টানা ব্যস্ত সূচির কারণে ভুলত্রুটি নিয়ে খুব একটা কাজ করার সুযোগ মেলেনি বাংলাদেশের। এবার একটু অবসর মিলেছে বলে সুযোগটা কাজে লাগাতে চান মুশফিক।অনুশীলনে প্রচণ্ড পরিশ্রম করছেন। তবুও কেন ফল পাচ্ছেন না, সমস্যা কোথায় হচ্ছে নিজেরাই বুঝতে পারছেন না জানিয়ে মুশফিক বলেন, “আমরা যদি সমস্যা চিহ্নিত করতে পারতাম তাহলে পরের ম্যাচ থেকেই আরো ভালো করতে পারতাম। আমরা নিজেরাও বুঝতে পারছি না, সমস্যা কোথায় হচ্ছে।”“হয়তো বাইরে যারা আছেন তারা বুঝতে পারছেন। টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, এখন আমরা চেষ্টা করবো ‘ফিডব্যাক’ নেয়ার। আশা করবো, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধান করার”, যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।টপ অর্ডার নিয়ে দুর্ভাবনার অন্তত নেই মুশফিকের। তার বিশ্বাস, তামিম ইকবালের রানে ফেরাটাই এই সমস্যার সমাধান।এক সাক্ষাতকারে অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, দুই বছর ঘরের মাঠে কোনো সিরিজ না হলে ভালো হয়। ৯০ শতাংশ মানুষের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।এ প্রসঙ্গে মুশফিক বলেন, “বড় টুর্নামেন্ট চলাকালে পত্রিকা না পড়ারই চেষ্টা করি। আর যদি সে কিছু লিখেও থাকে সেটা তার ব্যক্তিগত অভিমত।”
