গ্রুপ পর্বেই স্যামি-গেইলদের গ্যাংনাম
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের স্মৃতি ফিরিয়ে আনলেন ক্রিস গেইল। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া ৬ উইকেটের জয়টি গ্যাংনাম নাচে উদযাপন করলেন স্যামি-গেইলরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর গেইলের গ্যাংনাম নাচ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর গেইলের গ্যাংনাম নাচ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়ে জয় ছিনিয়ে নেয়া স্যামি-ব্রাভোকে ঘিরে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়ে জয় ছিনিয়ে নেয়া স্যামি-ব্রাভোকে ঘিরে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
একদিকে গেইলের বিজয় হুঙ্কার, অন্য দিকে চলছে গ্যাংনাম নাচ। অসাধারণ এক জয়ের পর এই উদযাপন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মানায়। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একদিকে গেইলের বিজয় হুঙ্কার, অন্য দিকে চলছে গ্যাংনাম নাচ। অসাধারণ এক জয়ের পর এই উদযাপন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মানায়। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গ্যাংনাম নাচটাকে ক্রিকেট বিশ্বে জনপ্রিয় করে তুলেছিলেন গেইল এবং তার ওয়েস্ট ইন্ডিজ সতীর্থরা। ২০১২ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্যাংনাম নাচে শিরোপা জয় উদযাপন করেছিল তারা।
এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ পর্বেই গ্যাংনাম নেচেছে তারা। স্যামি, গেইল, ব্রাভোদের উৎসব দেখে মনে হয়েছে, যেন টুর্নামেন্টই জিতে ফেলেছেন তারা।
ম্যাচ শেষে এমন উদযাপনের ব্যাখ্যা দিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্যামি। ১৩ বলে ম্যাচ জেতানো ৩৪ রানের ইনিংস খেলা স্যামি বলেন, “এটা ঠিক যে, আমরা টুর্নামেন্ট জিতে যাইনি, তবে এই ম্যাচটিতে কিছু করে দেখানোর জন্য আমরা মুখিয়ে ছিলাম।”
ওয়েস্ট ইন্ডিজের কিছু করার এই তাগিদ যে ম্যাচের আগে অস্ট্রেলিয় পেসার জেমস ফকনারের কিছু উস্কানিমূলক কথা, সেটা বোঝাই যায়। ফকনার ম্যাচের আগে বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজকে তিনি পছন্দ করেন না।
ফকনার পছন্দ না করলেও ওয়েস্ট ইন্ডিজের মানুষ পছন্দ করে বলে এর জবাব আগেই দিয়েছেন স্যামি। তবে আসল জবাব যে মাঠেই দেবেন, ম্যাচের আগে সেটাও বলে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
শেষ ওভারে দরকার ১২ রান। ফকনারকে পর পর দুই বলে দুটি ছক্কা মেরে দলকে জিতিয়ে সত্যিকার অর্থেই মাঠে জবাব দিয়েছেন স্যামি। এরপর পুরো দল নিয়ে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে মেতেছেন গ্যাংনাম নাচে।
স্যামির এই অধিনায়কোচিত ব্যাটিংকে কোন দৃষ্টিতে দেখেন অস্ট্রেলিয়া অধিনায়ক জর্জ বেইলি? ম্যাচ শেষে এই প্রশ্নের উত্তরে স্যামি এবং তার দলকে শুধু অভিনন্দনই জানিয়েছেন তিনি।
