২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজের কাছে হেরে বিপদে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 03:44 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

একদিকে গেইলের বিজয় হুঙ্কার, অন্য দিকে চলছে গ্যাংনাম নাচ। অসাধারণ এক জয়ের পর এই উদযাপন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মানায়। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একদিকে গেইলের বিজয় হুঙ্কার, অন্য দিকে চলছে গ্যাংনাম নাচ। অসাধারণ এক জয়ের পর এই উদযাপন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মানায়। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়ে জয় ছিনিয়ে নেয়া স্যামি-ব্রাভোকে ঘিরে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়ে জয় ছিনিয়ে নেয়া স্যামি-ব্রাভোকে ঘিরে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর গেইলের গ্যাংনাম নাচ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর গেইলের গ্যাংনাম নাচ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা হলেও নিজের রূপে দেখা দিয়েছেন গেইল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা হলেও নিজের রূপে দেখা দিয়েছেন গেইল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৩৫ বলে ৫৩ রান করার পথে আরেকটি বাউন্ডারি মারছেন গেইল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৩৫ বলে ৫৩ রান করার পথে আরেকটি বাউন্ডারি মারছেন গেইল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

১২ বলে অপরাজিত ৩০ রানের ঝড়ো ইনিংস খেলার পথে কখনো কখনো রক্ষণাত্মক ব্যাটিংও করেছেন ব্রাভো। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ১২ বলে অপরাজিত ৩০ রানের ঝড়ো ইনিংস খেলার পথে কখনো কখনো রক্ষণাত্মক ব্যাটিংও করেছেন ব্রাভো। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পুরো ম্যাচেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্যামি। বল যেভাবেই এসেছে শট খেলেছেন তিনি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পুরো ম্যাচেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্যামি। বল যেভাবেই এসেছে শট খেলেছেন তিনি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফকনারের বলে জয়সূচক ছক্কাটি মেরেই দৌড় দিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্যামি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ফকনারের বলে জয়সূচক ছক্কাটি মেরেই দৌড় দিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্যামি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ম্যাচ জয়ের পর স্যামি-ব্রাভোকে অভিনন্দন জানাতে ডাগআউট থেকে ছুটে এলেন সতীর্থরা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ম্যাচ জয়ের পর স্যামি-ব্রাভোকে অভিনন্দন জানাতে ডাগআউট থেকে ছুটে এলেন সতীর্থরা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দারুণ এক ক্যাচ ধরে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরানোর পর উইকেটরক্ষক দীনেশ রামদিনের অভিনন্দন পেলেন ডোয়াইন ব্রাভো। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দারুণ এক ক্যাচ ধরে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরানোর পর উইকেটরক্ষক দীনেশ রামদিনের অভিনন্দন পেলেন ডোয়াইন ব্রাভো। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অস্ট্রেলিয়ার উদ্বোধনী অ্যারন ফিঞ্চকে আউট করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অস্ট্রেলিয়ার উদ্বোধনী অ্যারন ফিঞ্চকে আউট করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আউট হয়ে ফিরছেন ডেভিড ওয়ার্নার, পেছনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আউট হয়ে ফিরছেন ডেভিড ওয়ার্নার, পেছনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রানের জন্য ছুটছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি ও গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রানের জন্য ছুটছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি ও গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অস্ট্রেলিয়া অধিনায়ক জর্জ বেইলির আউটের পর উদযাপন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অস্ট্রেলিয়া অধিনায়ক জর্জ বেইলির আউটের পর উদযাপন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিন খেলায় ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় জয়। অন্যদিকে শিরোপা প্রত্যাশী অস্ট্রেলিয়ার টানা দুই ম্যাচে হারে সেমি-ফাইনালে সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল।শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিস গেইলের সঙ্গে ডোয়াইন স্মিথের ৫ ওভার স্থায়ী ৫০ রানের উদ্বোধনী জুটি ওয়েস্ট ইন্ডিজকে উড়ন্ত সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে লেন্ডল সিমন্সের সঙ্গে ৫১ রানের জুটি উপহার দেন গেইল।দলকে ১ উইকেটে ১০১ রানের দৃঢ় অবস্থানে রেখে বিদায় নেন গেইল (৫৩)। তার ৩৫ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। প্রথম ১১ বলে ৩০ রান সংগ্রহ করা গেইলের শেষ ২৩ রান আসে ২৪ বল থেকে।এরপর সিমন্সও দ্রুত বিদায় নিলে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এক সময়ে ১৮ বলে ৪২ রানের প্রয়োজন ছিল দলটির। অধিনায়ক ড্যারেন স্যামি (১৩ বলে অপরাজিত ৩৪) ও ডোয়াইন ব্রাভোর (১২ বলে অপরাজিত ২৭) ঝড়ো ব্যাটিংয়ে ২ বল থাকতেই সেই লক্ষ্যে পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ওভারে ১২ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম দুই বল থেকে কোনো রান নিতে পারেননি স্যামি। তবে তৃতীয় ও চতুর্থ বলে দুটি ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন তিনি।

লংঅফের দিকে শেষ ছক্কাটি হওয়ার আগেই নিজেদের প্যাভিলিয়নের দিকে দৌড় দেন স্যামি। অন্য প্রান্তে থাকা ব্রাভোও কম যাননি, হাতের ব্যাট ছুড়ে দিয়ে ছুটেন জয় উদযাপন করতে মাঠে চলে আসা সতীর্থদের দিকে। গত বিশ্বকাপ জয় ‘গ্যাংনাম’ স্টাইলে নেচে উদযাপন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেই এবার শিরোপা উৎসব করে ফেলেছেন তারা।

ওয়েস্ট ইন্ডিজের এটাই সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জয়। আগের রেকর্ডও অস্ট্রেলিয়ার বিপক্ষেই ছিল। ২০০৯ সালের বিশ্বকাপে ১৭০ রানের লক্ষ্য তাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে ২২ বলে ৩৩ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। তবে ৮ রানের ব্যবধানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে খেলায় ফিরে ওয়েস্ট ইন্ডিজ।

তবে বিশ্ব চ্যাম্পিয়নদের স্বস্তি বেশিক্ষণ টেকেনি। গ্লেন ম্যাক্সওয়েলের (২২ বলে ৪৫) ঝড়ো ব্যাটিংয়ে দ্বাদশ ওভারেই একশ’ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

দলীয় একশ’ রানে ম্যাক্সওয়েলের বিদায়ের পর চোট কাটিয়ে দলে ফেরা জেমস ফকনারের (১৩) সঙ্গে ব্র্যাড হজের (২৬ বলে ৩৫) ৩৮ বল স্থায়ী ৫২ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি গড়ে অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের ইন্ডিজের পক্ষে সুনীল নারায়ণ, মারলন স্যামুয়েলস ও বদ্রি দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৭৮/১ (ফিঞ্চ ১৬, ওয়ার্নার ২০, ওয়াটসন ২, ম্যাক্সওয়েল ৪৫, বেইলি ১২, হজ ৩৫, ফকনার ১৩, হ্যাডিন ১৫*, স্টার্ক ৪, মুরিনহেড ১*; সুনীল ২/১৯, স্যামুয়েলস ২/২০, বদ্রি ২/৩৭, সানতোকি ১/৩০, ব্রাভো ১/৩৯)

ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৪ ওভারে ১৭৯/৪ (স্মিথ ১৭, গেইলর ৫৩, সিমন্স ২৬, স্যামুয়েলস ১২, ব্রাভো ২৭*, স্যামি ৩৪*; স্টার্ক ২/৫০, বোলিঞ্জার ১/৩৪, মুরিনহেড ১/২১)

ম্যাচসেরা: ড্যারেন স্যামি।