বাংলাদেশের প্রতিরোধহীন হার
হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হল বাংলাদেশের। সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৩ রানে হেরেছে স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সাকিবকে বোল্ড আউট করে উচ্ছ্বসিত বোলার সান্তোকি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাকিবকে বোল্ড আউট করে উচ্ছ্বসিত বোলার সান্তোকি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তামিম ইকবাল আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তামিম ইকবাল আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এনামুল হককে স্ট্যাম্পিং করলেন দীনেশ রামদিন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনামুল হককে স্ট্যাম্পিং করলেন দীনেশ রামদিন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এনামুল হককে ফিরিয়ে দিয়ে ক্যারিবীয়দের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনামুল হককে ফিরিয়ে দিয়ে ক্যারিবীয়দের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বোল্ড হয়ে গেলেন সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বোল্ড হয়ে গেলেন সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ডোয়াইন ব্রাভোর ক্যাচ নেয়ার পর তামিকে সতীর্থদের অভিনন্দন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ডোয়াইন ব্রাভোর ক্যাচ নেয়ার পর তামিকে সতীর্থদের অভিনন্দন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
লেন্ডল সিমন্সকে স্ট্যাম্পিং করে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লেন্ডল সিমন্সকে স্ট্যাম্পিং করে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
৪৮ রান করার পথে ব্যাট করছেন ক্রিস গেইল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৪৮ রান করার পথে ব্যাট করছেন ক্রিস গেইল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ক্রিস গেইলের আউটের পর বাংলাদেশের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ক্রিস গেইলের আউটের পর বাংলাদেশের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঝাঁপিয়ে পড়ে ডোয়াইন ব্রাভোর ক্যাচটি লুফে নিলেন তামিম ইকবাল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঝাঁপিয়ে পড়ে ডোয়াইন ব্রাভোর ক্যাচটি লুফে নিলেন তামিম ইকবাল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ডোয়াইন স্মিথকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ডোয়াইন স্মিথকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
৭২ রান করার পথে ব্যাট করছেন ডোয়াইন স্মিথ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৭২ রান করার পথে ব্যাট করছেন ডোয়াইন স্মিথ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ডোয়াইন স্মিথের ক্যাচ ধরার পর আল-আমিনকে অধিনায়ক মুশফিকুর রহিমের অভিনন্দন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ডোয়াইন স্মিথের ক্যাচ ধরার পর আল-আমিনকে অধিনায়ক মুশফিকুর রহিমের অভিনন্দন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ক্রিস গেইল ও ডোয়াইন স্মিথের উদ্বোধনী জুটিতে আসে ৯৭ রান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ক্রিস গেইল ও ডোয়াইন স্মিথের উদ্বোধনী জুটিতে আসে ৯৭ রান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
টসে দুই দলের অধিনায়ক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টসে দুই দলের অধিনায়ক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে ইতিহাস
দলে চারটি পরিবর্তন এনেও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় হারের লজ্জা এড়াতে পারেনি বাংলাদেশ। আগের রানের হিসেবে সবচেয়ে বড় হারের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ২০০৭ সালে প্রথম আসরে ৬৪ রানে তাদের কাছে হেরেছিল বাংলাদেশ।মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭১ রান করে শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৫ বল বাকি থাকতে ৯৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা।তৃতীয় ওভারে তামিম ইকবালকে মিডঅফে ডোয়াইন ব্রাভোর ক্যাচে পরিণত করে প্রথম সাফল্য এনে দেন স্যামুয়েল বদ্রি। পরের ওভারে পরপর দুই বলে এনামুল হক ও সাকিব আল হাসানকে বিদায়ে করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ক্রিসমার সানতোকি।হ্যাটট্রিক ঠেকিয়ে দেয়া মুশফিকুর রহিমের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন দলে ফেরা মুমিনুল হক। সুনীল নারায়ণের করা দশম ওভারের প্রথম বলে সানতোকির হাতে ক্যাচ দিয়ে মুমিনুলের বিদায়ে ভাঙে স্বাগতিকদের সেরা জুটি।পরের ওভারে সাব্বির রহমান, মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদকে বিদায় করে বাংলাদেশের বিপদ আরো বাড়ান লেগস্পিনার বদ্রি।৫১/৩ থেকে একাদশ ওভারে ৫৯/৭ এ পরিণত হওয়ার পর মাশরাফি বিন মুর্তজা ও সোহাগ গাজী দলকে একশ’ রানের কাছাকাছি নিয়ে যান।১৫ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার বদ্রি। সানতোকি ৩ উইকেট নেন ১৭ রানে।এর আগে বিস্ফোরক ক্রিস গেইলকে স্বাগতিকরা বেধে রাখলেও ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা সচল রেখেছিলেন ভারতের বিপক্ষে আগের ম্যাচে ভীষণ মন্থর ব্যাটিং করা ডোয়াইন স্মিথ।মাহমুদুল্লাহর বলে স্কয়ার লেগে আল-আমিন হোসেনের দ্বিতীয় প্রচেষ্টার ক্যাচে পরিণত হওয়ার আগে ৭২ রান করেন স্মিথ। ঠিক আগের বলেই উপরের কানায় লেগে মিডউইকেট দিয়ে ছক্কা পেয়েছিলেন তিনি। পরের বলে পুনরাবৃত্তির চেষ্টা করতে গিয়ে ভাঙে ৭১ বল স্থায়ী জুটি।গেইলের সঙ্গে ৯৭ রানের জুটি গড়ার পথে ১০টি চার ও ৩টি ছক্বা হাঁকান স্মিথ। এর মধ্যে সোহাগের করা দশম ওভারের প্রথম চার বলে আসে চারটি চার।১৩তম ওভারে প্রথম বল করতে এসেই সাফল্য পান সাকিব। ওয়াইড বলে সিমন্স ক্রিজ ছাড়া মাত্র স্ট্যাম্পিং করেন মুশফিক। নিজের সেরা অস্ত্র বড় দেরিতে ব্যবহার করেছেন স্বাগতিক অধিনায়ক। সবচেয়ে নির্ভরযোগ্য বোলারকে দিয়ে তিন ওভার বল করিয়েছেন তিনি।এরপর রানের গতি বাড়াতে আক্রমণাত্মক হয়ে উঠেন গেইল। মারলন স্যামুয়েলসের সঙ্গে তার ৫৩ রানের জুটি ভাঙার কৃতিত্ব রুবেল হোসেনের চোটের কারণে দলে আসা জিয়াউর রহমানের।উনিশতম ওভারে তার প্রথম বলে লংঅফে তামিমের বুদ্ধিদীপ্ত ক্যাচে পরিণত হওয়ার আগে ৪৮ রান করেন গেইল। তার ৪৮ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা।শেষ ওভারের প্রথম দুই বলে স্যামুয়েলস ও আন্দ্রে রাসেলকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান আল-আমিন। তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেন ড্যারেন স্যামি।চতুর্থ বলে ব্রাভোকে ফিরিয়ে দেন আল-আমিন। অবশ্য তাতে বড় অবদান শর্ট থার্ডম্যানে দুর্দান্ত ক্যাচ ধরা তামিমের।শেষ বলেও উইকেট পেতে পারতেন আল-আমিন। কিন্তু পয়েন্টে ঝাপিয়ে পড়েও ক্যাচটি তালুবন্দী করতে পারেননি জিয়া। তবে রান আউট হয়ে যান দীনেশ রামদিন। ৫ বলের ছোট্ট ইনিংসে তিনবার জীবন পাওয়া স্যামি অপরাজিত থাকেন ১৪ রানে।২১ রানে ৩ উইকেট নিয়ে আল-আমিনই বাংলাদেশের সেরা বোলার।বোলাররা ভালো বল করলেও ফিল্ডারদের কাছ থেকে সহায়তা পাননি তারা। সাকিবের বলে দুটি বাই চার দিয়েছেন মুশফিক। জিয়ার বলে দুটি ক্যাচ ছেড়েছেন মাহমুদুল্লাহ সেগুলো চারও হয়েছে। বাউন্ডারিতে বাজে ফিল্ডিংয়ের কারণে একাধিক বার চার পেয়েছেন অতিথি ব্যাটসম্যানরা।সংক্ষিপ্ত স্কোর:ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭১/৭ (স্মিথ ৭২, গেইল ৪৮, সিমন্স ০, স্যামুয়েলস ১৮, স্যামি ১৪*, রাসেল ০, ব্রাভো ০, রামদিন ০; আল-আমিন ৩/২১, জিয়া ১/১৬, সাকিব ১/২১, মাহমুদুল্লাহ ১/২৭)বাংলাদেশ: ১৯.১ ওভারে ৯৮ (তামিম ৫, এনামুল ১০, মুমিনুল ১৬, সাকিব ০, মুশফিক ২২, সাব্বির ১, মাহমুদুল্লাহ ১, জিয়া ৯, সোহাগ ১১, মাশরাফি ১৯, আল-আমিন ০*; বদ্রি ৪/১৫, সানতোকি ৩/১৭, রাসেল ২/১০, সুনীল ১/১৭)ম্যাচ সেরা: ডোয়াইন স্মিথ।
