হার দিয়ে শুরু অস্ট্রেলিয়ার মেয়েদের
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে থাকা অস্ট্রেলিয়া প্রথম ম্যাচেই পরাজিত। রোববার উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৭ রানে হেরে গেছে তারা।
‘এ’ গ্রুপের লড়াইয়ে নিউ জিল্যান্ডের ৮ উইকেটে ১২৮ রানের জবাবে ১৯.৩ ওভারে ১২১ রানে অলআউট হয়ে যায় গত দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা নিউ জিল্যান্ডকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেনকেটি পার্কিন্স (৩১), নিকোলা ব্রাউন (২৯) ও ফ্র্যান্সেস ম্যাকাই (২৫)।অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন বাঁহাতি স্পিনার জেস জোনাসেন ও পেসার সারা কয়েট।জবাবে ১৪ রানে ৩ উইকেট হারালেও অ্যালিসা হিলি (৪১ বলে ৪১) ও অ্যালেক্স ব্ল্যাকওয়েল (২৮ বলে ৩১) জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন দলকে। কিন্তু শেষ দিকে ১৭ রানে ৪ উইকেট হারানোয় জিততে পারেনি অস্ট্রেলিয়া।২৩ রানে ২ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের জয়ে বড় অবদান পেসার হোলি হাডলসটনের।
