২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকং লজ্জার পরও মূল পর্বে বাংলাদেশ

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় ফেলে দিয়েছিল হংকং। সাকিব বীরত্বে সেটা কাটলেও লজ্জার হার এড়াতে পারেনি স্বাগতিকরা। ২ উইকেটে জিতে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে হংকং। টেস্ট খেলুড়ে কোনো দেশকে হারানোর স্বপ্নটাও সত্যি হয়েছে পুঁচকে দেশটির।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 07:06 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

ইরফান আহমেদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলা সাকিব আল হাসানকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ইরফান আহমেদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলা সাকিব আল হাসানকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেয়া সাকিব আল হাসানকে সতীর্থদের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেয়া সাকিব আল হাসানকে সতীর্থদের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অযথা তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অযথা তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

একটি উইকেট নিয়ে হংকংয়ের খেলোয়াড়দের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একটি উইকেট নিয়ে হংকংয়ের খেলোয়াড়দের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

২৭ বলে ৩৪ রানের পথে সাকিব আল হাসানের একটি আক্রমণাত্মক শট। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২৭ বলে ৩৪ রানের পথে সাকিব আল হাসানের একটি আক্রমণাত্মক শট। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

২৬ রান করে বোল্ড হয়ে গেলেন এনামুল হক। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২৬ রান করে বোল্ড হয়ে গেলেন এনামুল হক। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ভক্তদের ‘বাঘ’ নিয়ে উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ভক্তদের ‘বাঘ’ নিয়ে উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ম্যাচের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরছেন হতাশ তামিম ইকবাল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ম্যাচের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরছেন হতাশ তামিম ইকবাল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হংকংয়ের অধিনায়ক জেমি অ্যাটকিনসনের সঙ্গে টস করছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হংকংয়ের অধিনায়ক জেমি অ্যাটকিনসনের সঙ্গে টস করছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দ্রুত রাত তুলতে গিয়ে ২১ বল বাকি থাকতেই ১০৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে তখন হংকং নয়, দাঁড়িয়ে যায় আরেক সহযোগী দেশ নেপাল।হংকং ১৩.২ ওভারের নিচে লক্ষ্যে পৌঁছালে বিশ্বকাপ থেকেই বিদায় নিত বাংলাদেশ। শ্রেয়তর রানরেটে ‘আসল’ বিশ্বকাপে উঠতো আগের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে অপেক্ষায় থাকা হিমালয় কন্যার দেশটি। সাকিব আল হাসানের অসাধারণ বোলিংয়ে তা আর হয়নি। তবে ২ বল বাকি থাকতে ঠিকই লক্ষ্যে পৌছে যায় হংকং।ম্যাচের প্রথম ভাগে ‘প্রস্তুতি ম্যাচের’ আমেজে থাকা বাংলাদেশের বিরতির পর প্রথম লক্ষ্য ছিল অবশ্যই ১৩.২ ওভার পর্যন্ত হংকং ইনিংস টেনে নেয়া। আর এই লক্ষ্য পূরণে মূল ভূমিকা রাখেন সাকিব।সুপার টেন নিশ্চিত করতে দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আনা সাকিবকে দিয়ে টানা চার ওভার বল করান মুশফিকুর রহিম। দ্বিতীয় বলেই ওয়াকাস বারকাতকে স্ট্যাম্পিং করে দলকে সাফল্য এনে দেন সাকিব।অষ্টম ওভারটি সাকিব করবেন কি না তা নিয়ে ছোট্ট একটা সভাই বসে যায় মাঠে। বল হাতে করেননি দেশের সেরা অলরাউন্ডার। প্রথম বলে বিপজ্জনক ইরফান আহমেদ ও শেষ বলে অধিনায়ক জেমি অ্যাটসকিনসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নেয়া সাকিবের নৈপুণ্যেই খেলায় ফিরে বাংলাদেশ। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ও আল-আমিন হোসেনের চমৎকার বোলিংয়ে ‘সুপার টেন’ নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।দশম ওভারে ৫০ রানে প্রথম ৫ ব্যাটসম্যানের বিদায়ে বিপদে পড়লেও দলকে ৬ উইকেটে ১০০ রানের সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন অভিজ্ঞ মুনির দার। চার বলের ব্যবধানে মুনির ও তানভীর আফজালের বিদায়ে খেলায় ফিরে বাংলাদেশ।জয়ের জন্য শেষ ওভারে ৬ রান প্রয়োজন ছিল হংকংয়ের। পুরো ম্যাচেই নিজের ছায়া হয়ে থাকা আব্দুর রাজ্জাকের প্রথম চার বল থেকেই প্রয়োজনীয় রান তুলে নিতে কোনো সমস্যা হয়নি তাদের।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। তানভীর আফজালের করা প্রথম ওভারেই বিদায় নেন তামিম ইকবাল ও সাব্বির রহমান।দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান তামিম। আর শেষ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিন নম্বর ব্যাটসম্যান সাব্বির।তৃতীয় উইকেটে এনামুল হককে নিয়ে বিপদ কাটানোর চেষ্টা করেন সাকিব আল হাসান। নাদিম আহমেদের বলে টানা তিনটি চার মেরে এনামুল বিদায় নিলে ভাঙে ৩০ বলে ৪৮ রানের জুটি। জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে বোল্ড হন এনামুল।অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে সাকিবের সাবলীল ব্যাটিং দলকে একাদশ ওভারে ৩ উইকেটে ৮৫ রানের চমৎকার অবস্থানে দাঁড় করিয়েছিল। ২৭ বলে ৬টি চারের সাহায্যে ৩৪ রান করে সাকিবের বিদায়ের পরেই খেলার চিত্র পাল্টে যায়।এরপর স্বাগতিকদের ইনিংস টেকে আর মাত্র ৩৫ বল। ২৩ রানে তারা হারায় শেষ ৭ উইকেট।দ্বাদশ ওভারে বিদায় নেন মুশফিক। এক ওভার বিরতির পর অধিনায়ককে অনুসরণ করেন মাহমুদুল্লাহ। পরের ওভারের পরপর দুই বলে ফরহাদ রেজা ও আব্দুর রাজ্জাকের বিদায়ে বিপদ আরো বাড়ে।এক প্রান্তে নাসির হোসেন অবিচল থাকলেও অন্য প্রান্তে রুবেল হোসেন ও আল-আমিন হোসেনের বিদায়ে ২১ বল বাকি থাকতেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস।২১ রানে ৪ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার নাদিম হংকংয়ের সেরা বোলার। বাংলাদেশকে অল্প রানে বেধে রাখতে ১৯ রানে ৩ উইকেট নেয়া লেগস্পিনার নিজাকাতের অবদানও কম নয়।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ১৬.৩ ওভারে ১০৮ (তামিম ০, এনামুল ২৬, সাব্বির ২, সাকিব ৩৪, মুশফিক ২৩, নাসির ১৪*, মাহমুদুল্লাহ ২,ফরহাদ ০, রাজ্জাক ০, রুবেল ০, আল-আমিন ১; নাদিম ৪/২১, নিজাকাত ৩/১৯, তানভীর ২/২৪, ইরফান ১/১৭)হংকং: ১৯.৪ ওভারে ১১৪/৮ (ওয়াকাস ০, ইরফান ৩৪, অ্যাটকিনসন ৭, চ্যাপম্যান ৫, বাবর ১, নিজাকাত ১২, মুনির ৩৬, তানভীর ০, আমজাদ ১২*, নাদিম ২*; সাকিব ৩/৯, মাহমুদুল্লাহ ২/১৩, সাব্বির ১/৩, আল-আমিন ১/২৬, রাজ্জাক ১/৩১)ম্যাচ সেরা: নাদিম আহমেদ