দু প্লেসি ও স্টেইনকে নিয়ে সংশয়
পায়ের পেশির চোটে ভুগছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ দু প্লেসি ও ফাস্ট বোলার ডেল স্টেইন। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে এ দুজনকে ছাড়াই খেলতে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে।
ডেল স্টেইন ডেল স্টেইন
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ দু প্লেসি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ দু প্লেসি
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, শ্রীলঙ্কার বিপক্ষে শনিবারের ম্যাচের আগেই সিদ্ধান্ত নেয়া হবে, দু প্লেসি আর স্টেইন খেলবেন কিনা।
বিবৃতিতে বলা হয়, দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া চোট বয়ে বেড়াচ্ছেন স্টেইন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তাকে সারিয়ে তুলতে পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে। তবে দু প্লেসির খেলার সম্ভাবনা এখনো ৫০ শতাংশ।
বুধবার নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে এ দুজনকে বাইরে রেখেই খেলেছে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
শেষ পর্যন্ত দু প্লেসি খেলতে না পারলে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স।
