২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার চোটে মাশরাফি

আবার চোটে পড়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাঁ পাজরের পেশিতে টান পড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের বিপক্ষে খেলতে পারবেন না দেশসেরা এই পেসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 08:14 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মাশরাফির ক্রিকেট-জীবনের চিরসঙ্গী হয়ে আছে চোট। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ শেন জার্গেনসেন জানান, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলার সময় বাঁ পাজরের পেশিতে টান পড়ে মাশরাফির।

এরপর বাংলাদেশ দলের ব্যবস্থাপক আকরাম খান জানান, ঢাকায় ফিরে হাসপাতালে স্ক্যান করানোর পর মাশরাফির চোটের অবস্থা বোঝা যাবে।

বাংলাদেশ দলের ব্যবস্থাপক সাব্বির খান বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, বৃহস্পতিবার ঢাকা পৌঁছেছেন মাশরাফি।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর একই জায়গায় চোটের কারণে দলের বাইরে চলে যেতে হয়েছিল মাশরাফিকে।বিশ্বকাপ শুরু হওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও তিনি খেলতে পারেননি। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে অবশ্য খেলেছিলেন।বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে শুরুতে সাফল্য এনে দিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন মাশরাফি। সামান্য চোট নিয়ে খেললেও নেপালের বিপক্ষে পরের ম্যাচেও ভালো বল করেন তিনি।