২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ক্যারিবীয়দের জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 07:56 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছিল ক্যারিবীয়রা।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৭২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।সর্বোচ্চ ৬০ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ। তার ৪৫ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের অবদান অবশ্য মাত্র ১২ রান।৩১ বলে দ্বিতীয়-সর্বোচ্চ ৪৩ রান ডোয়াইন ব্রাভোর।শেষ দিকে অধিনায়ক ড্যারেন স্যামির ১৪ বলে অপরাজিত ৩০ রানের ঝড়ো ইনিংস পৌনে দু শ’র কাছাকাছি পৌঁছে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।২০ রানে দুই উইকেট নেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।জবাবে ১৮ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিলেন তিলকরত্নে দিলশান।কিন্তু তিনি ৩৬ বলে ৪৩ রান করে আউট হয়ে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভার ২ বলে ১৩৯ রানে অল আউট হয়ে যায় টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি।২৪ রানে চার উইকেট নিয়ে ক্যারিবীয়দের জয়ে বড় অবদান স্পিনার সুনীল নারায়ণের। ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠে মিডিয়াম পেসে ২৯ রানে তিন উইকেট নেন ব্রাভো।