২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংকে হারিয়েছে আফগানিস্তান

আগের ম্যাচে বাংলাদেশের কাছে বিধ্বস্ত আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে। মোহাম্মদ শাহজাদের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে হংকংকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 07:29 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

হংকংকে হারানোর পর আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবীর আলিঙ্গনে আবদ্ধ শফিকুল্লাহ। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হংকংকে হারানোর পর আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবীর আলিঙ্গনে আবদ্ধ শফিকুল্লাহ। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

একটি উইকেট নেয়ার পর আফগান অধিনায়ক মোহাম্মদ নবীকে সতীর্থদের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একটি উইকেট নেয়ার পর আফগান অধিনায়ক মোহাম্মদ নবীকে সতীর্থদের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৩৮ রানের ইনিংসের পথে লেগ সাইডে হংকংয়ের মার্ক চ্যাপম্যানের একটি শট। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৩৮ রানের ইনিংসের পথে লেগ সাইডে হংকংয়ের মার্ক চ্যাপম্যানের একটি শট। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দৌলত জাদরানের বলে বোল্ড হয়ে গেলেন মার্ক চ্যাপম্যান। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দৌলত জাদরানের বলে বোল্ড হয়ে গেলেন মার্ক চ্যাপম্যান। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাপুর জাদরানের করা ম্যাচের প্রথম বলেই ইরফান আহমেদ বোল্ড। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শাপুর জাদরানের করা ম্যাচের প্রথম বলেই ইরফান আহমেদ বোল্ড। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগান সমর্থকদের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগান সমর্থকদের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম পর্বের ‘এ’ গ্রুপের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৩ রান করে হংকং।ম্যাচের প্রথম বলে বাঁহাতি পেসার শাপুর জাদরান ইরফান আহমেদকে বোল্ড করায় হংকংয়ের সূচনা ভালো হয়নি।তবে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াকাস বরকতের (৩২) সঙ্গে অধিনায়ক জেমি অ্যাটকিনসনের (৩১) ৪২ এবং মার্ক চ্যাপম্যানের (৩৮) ৬০ রানের দুটো ভালো জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।চতুর্দশ ওভারে ২ উইকেটে ১০২ রান তুলে বড় সংগ্রহের সম্ভাবনা জাগালেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় কোনো মতে দেড় শ’ পার হয় হংকং।আফগানিস্তানের পক্ষে অধিনায়ক মোহাম্মদ নবী, শাপুর জাদরান ও হামজা হোতাক দুটি করে উইকেট নেন।জবাবে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।দ্বিতীয় উইকেটে আসগর স্তানিকজাইয়ের (১৩) সঙ্গে ৫৫ ও শফিকুল্লাহর সঙ্গে ৪৭ রানের দুটো চমৎকার জুটি গড়ে আফগানদের জয়ের পথে এগিয়ে দেন শাহজাদ।২৪ ও ৬৪ রানের দুবার ‘জীবন’ পাওয়া শাহজাদ শেষ পর‌্যন্ত আউট হন ৬৮ রান করে। ৫৩ বলের আক্রমণাত্মক ইনিংসটা সাজানো ছিল ৬টি চার ও ৩টি ছক্কায়।দলীয় ১১৬ রানে শাহজাদের বিদায়ের পর নবীকে নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন শফিকুল্লাহ। ২৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫১ রান করে অপরাজিত ছিলেন তিনি। শফিকুল্লাহ ও নবীর (অপরাজিত ৬) ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ওঠে মাত্র ১৫ বলে।সংক্ষিপ্ত স্কোর:হংকং: ২০ ওভারে ১৫৩/৮ (ইরফান ০, বরকত ৩২, অ্যাটকিনসন ৩১, চ্যাপম্যান ৩৮, বাবর ৫, নিজাকাত ৯, মুনির ৩, আফজাল ১১, আমজাদ ৭*, আইজাজ ১*; শাপুর ২/২৭, নবী ২/২৭, হামজা ২/৩২, দৌলত ১/২৪)আফগানিস্তান: ১৮ ওভারে ১৫৪/৩ (নাজীব ৭, শাহজাদ ৬৮, স্তানিকজাই ১৩, শফিকুল্লাহ ৫১*, নবী ৬*; আফজাল ১/১৯, আমজাদ ১/৩৫, আইজাজ ১/৩৯)ম্যাচ সেরা: মোহাম্মদ শাহজাদ।