২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের প্রস্তুতিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের জয়

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 03:42 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

অস্ট্রেলিয়া ১৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ভারতের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছে নিউ জিল্যান্ড।অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কামঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৪ রান করে অস্ট্রেলিয়া।সর্বোচ্চ ৪৩ রান আসে মেগ লানিংয়ের ব্যাট থেকে। ৩০ রান করেন জেস ক্যামেরন।

শ্রীলঙ্কার পক্ষে ২৭ রানে ৩ উইকেট চান্দিমা গুনারত্নে।

জবাবে ৫ উইকেটে ১২৫ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।

সর্বোচ্চ ৩৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক শশীকলা সিরিবর্ধনে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন চামারি আতাপাত্তু।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩ ওভারে ৫ রান দিয়ে দুই উইকেট নেন জেস জনসন।

ভারত-নিউ জিল্যান্ড

বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৮ রান করে নিউ জিল্যান্ড।

সর্বোচ্চ ৪০ রান করেন কেটি পার্কিন্স। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন সারা ম্যাকগ্লাশন।

ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন ঝুলন গোস্বামী ও শিখা পাণ্ডে।

জবাবে ৮ উইকেটে ১২১ রানে থেমে যায় ভারতের ইনিংস।

সর্বোচ্চ ৫৩ রান করে চোট হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মিতালি রাজ। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন হারমানপ্রীত কাউর।