২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। নিউ জিল্যান্ডকে তারা ৬ উইকেটে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 07:50 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৫ রান করে নিউ জিল্যান্ড।অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের অপরাজিত ৫৯ রান দেড় শ’র কাছাকাছি পৌঁছে দেয় নিউ জিল্যান্ডারদের। ৪৫ বলের আক্রমণাত্মক ইনিংসটিতে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।ম্যাককালাম ছাড়া কলিন মানরো (২০) ও মার্টিন গাপটিল (১১) শুধু দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন।১৬ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার উমর গুল। আরেক পেসার মোহাম্মদ তালহা ২ উইকেট নেন ২২ রানে।জবাবে অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও কামরান আকমলের অর্ধশতক এক বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেয় পাকিস্তানকে।দলীয় ৩৮ রানে শারজিল খানের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে হাফিজের সঙ্গে কামরানের ৮৩ রানের জুটিতে টি-টোয়েন্টির সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের ভিত রচিত।স্বেচ্ছায় অবসর নেয়া কামরানের (৫২) ৪৫ বলের ইনিংসে ছিল ৬টি চার ও দুটি ছক্কা। ৫৫ রান করে আউট হওয়া হাফিজের ৩৯ বলের ইনিংসটি সাজানো ৩টি চার ও ৫টি ছক্কায়।শোয়েব মালিক ৮ ও শোয়েব মাকসুদ ১৬ রানে অপরাজিত ছিলেন।