২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সান্ত্বনার জয়

ক্রিস জর্ডানের অলরাউন্ড নৈপুণ্যে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ রানে হারিয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 04:33 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

স্যামির ব্যাটে সিরিজ উইন্ডিজের

তবে হেরে গেলেও ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা।বৃহস্পতিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রান করে ইংল্যান্ড।অতিথিদের দারুণ সূচনা এনে দেয় মাইকেল লাম্ব ও অ্যালেক্স হেলসের ৬৫ বলে ৯৮ রানের উদ্বোধনী জুটি। শেলডন কট্রেলের বলে ডোয়াইন ব্রাভোর ক্যাচে পরিণত হওয়ার আগে ৬৩ রান করেন লাম্ব। তার ৪০ বলের ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কা। ৩১ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৮ রান করেন হেলস।এক সময় ১ উইকেটে ১১২ রানে পৌঁছালেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইংল্যান্ড পরিণত হয় ১৩৮/৬-এ। সেখান থেকে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব জর্ডানের। মাত্র ৯ বলে ৪টি ছক্কার সাহায্যে ২৭ রানে অপরাজিত থাকেন তিনি।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ক্রিসমার সান্টোকি ও কট্রেল দুটি করে উইকেট নেন।জবাবে ৭ উইকেটে ১৬০ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।২৮ রানে তিন উইকেট হারালেও ক্যারিবীয়দের লড়াইয়ে রেখেছিলেন লেন্ডল সিমন্স। শেষ ওভারে রান আউট হওয়ার আগে ৬৯ রান আসে তার ব্যাট থেকে। সিমন্সের ৫৫ বলের ইনিংসটি ৭টি চার ও দুটি ছক্কার সাজানো।শেষ দিকে দীনেশ রামদিন (২১ বলে ৩৩) ও অধিনায়ক ড্যারেন স্যামি (৬ বলে অপরাজিত ১৫) চেষ্টা করলেও দলকে জয় এনে দিতে পারেননি।

ম্যাচ সেরা জর্ডান ৩ উইকেট নেন ৩৯ রানে। ২৮ রানে রবি বোপারার শিকার দুই ২ উইকেট।সংক্ষিপ্ত স্কোর:ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৫/৬ (লাম্ব ৬৩, হেলস ৩৮, মর্গান ১৮, বাটলার ৩, বোপারা ৬*, স্টোকস ০, মঈন ৩, জর্ডান ২৭*; সান্টোকি ২/২৭, কট্রেল ২/৩৭, সুনীল ১/৩৪)ইংল্যান্ড: ২০ ওভারে ১৬০/৭ (রামদিন ০, চার্লস ৪, স্যামুয়েলস ১৫, সিমন্স ৬৯, ব্রাভো ১৬, রাসেল ০, রামদিন ৩৩, স্যামি ১৫*, সুনীল ০*; জর্ডান ৩/৩৯, বোপারা ২/২৮, ডার্নবাচ ১/৩৮)ম্যাচ সেরা: ক্রিস জর্ডানসিরিজ সেরা: ড্যারেন স্যামি।