২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডকে সহজেই হারিয়েছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে সাফল্যের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে বেশ কষ্ট করে হারালেও শুক্রবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে সহজেই ৪৪ রানে হারিয়েছেন মুশফিকুর রহিম ও তার সতীর্থরা।

স্পোর্টস ডেস্ক

রয়টার্স

Published : 13 Mar 2014, 07:37 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।যদিও শুরুটা ভালো হয়নি। আগের ম্যাচে শূন্য রানে ফেরা এনামুল হক (৩) আবারো ব্যর্থ। ৯ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে সাব্বির রহমানকে (২৩) সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন তামিম ইককবাল (৩২)।চার রানের ব্যবধানে এই দুজনের বিদায়ের পর মুশফিক ও সাকিব আল হাসানের মাত্র ৫৯ বলে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি ভালো সংগ্রহ এনে দেয় বাংলাদেশকে।৫৮ রানে অপরাজিত সাকিবের ৩২ বলের ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কা। মুশফিকের ৩০ বলে অপরাজিত ৫৯ রানের অধিনায়কোচিত ইনিংসটি ৮টি চার ও দুটি ছক্কায় সাজানো।জবাবে ৮ উইকেটে ১৩৫ রানে থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি আইরিশরা।

সর্বোচ্চ ৪৪ রান অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন স্টুয়ার্ট টম্পসন।সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচের পর থেকে দলের বাইরে থাকা মাশরাফি বিন মুর্তজা মাঠে ফিরেই দুই উইকেট পেয়েছেন। সাকিবের শিকারও দুই উইকেট।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ২০ ওভারে ১৭৯/৩ (তামিম ৩২, এনামুল ৩, সাব্বির ২৩, সাকিব ৫৮*, মুশফিক ৫৯*; স্টার্লিং ১/১৮, ম্যাকব্রাইন ১/২২, ডকরেল ১/২৯)আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৩৫/৮ (পোর্টারফিল্ড ৪৪, স্টার্লিং ৪, জয়েস ১৫, পয়েন্টার ১২, উইলসন ০, কেভিন ৩, টম্পসন ৩৫, সোরেনসেন ৪, কুসাক ৩*, মুরতাঘ ৩*; সাকিব ২/১৩, মাশরাফি ২/২৮, আল-আমিন ১/১১, মাহমুদুল্লাহ ১/১৫, সোহাগ ১/২৪, রাজ্জাক ১/৩০)