২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসের জন্য মাঠের বাইরে হ্যারিস

হাঁটুতে অস্ত্রোপচার করায় ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে অস্ট্রেলিয়ার পেসার রায়ান হ্যারিসকে। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ফিজিও অ্যালেক্স কন্টুরিস হ্যারিসের ডান হাঁটুতে অস্ত্রোপচার করানোর কথা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 06:44 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

হ্যারিস অবশ্য আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না। তাছাড়া অ্যাশেজ চলার সময়ই তার অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথাও জানিয়ে রেখেছিল সিএ।৩৪ বছর বয়সী হ্যারিসকে অনেক দিন থেকেই চোটের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। তবে চোট কাটিয়ে ফিরে দলের সাফল্যে ভালোই অবদান রেখেছেন তিনি।অ্যাশেজে ৫-০তে ইংল্যান্ডকে বিধ্বস্ত করার পথে ২২ উইকেট নেন হ্যারিস। দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত তিন ম্যাচের টেস্ট সিরিজেও এই ডানহাতি পেসার সফল। কেপ টাউনে শেষ টেস্টে তার শিকার ছিল সাত উইকেট। ম্যাচটি জিতে সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।আগামী অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা আছে হ্যারিসের।