২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত

বৃষ্টিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়ে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 08:35 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্জ’স পার্কে থেমে-থেমে বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি।স্থানীয় সময় বেলা আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও পৌনে চারটা পর‌্যন্ত অপেক্ষা করে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।আগামী বুধবার ডারবানে দ্বিতীয় এবং শুক্রবার সেঞ্চুরিয়নে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে।