২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডের বর্ষসেরা টেইলর

পর পর দুই মৌসুমের জন্য নিউ জিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রস টেইলর। শুধু তাই নয় বৃহস্পতিবার দেশটির ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল এই ব্যাটসম্যানের জয়জয়কার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 08:53 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে দারুণ খেলার জন্য বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার রিচার্ড হ্যাডলি মেডেল পেয়েছেন সাবেক অধিনায়ক টেইলর। আলাদাভাবে ওয়ানডে ও টেস্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন তিনি।তাছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের পুরস্কারও পেয়েছেন তিনি। বোলিংয়ে সেরা হয়েছেন টিম সাউদি।আন্তর্জাতিক ক্রিকেটে এককথায় দুর্দান্ত খেলে চলেছেন টেইলর। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল নিউ জিল্যান্ড। আর ঐ জয়ে তিন শতকের সাহায্যে সর্বোচ্চ ৪৯৫ রান করে দারুণ অবদান রাখেন টেইলর।এরপর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে জেতে নিউ জিল্যান্ড। ঐ সিরিজে দুটি করে শতক ও অর্ধশতকে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৩ রান করেন টেইলর।এদিকে মৌসুমের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন মিচেল ম্যাকক্লেনাগান। আর গত দুই মৌসুমে দেশটির সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন অধিনায়ক সুজি বেটস।এছাড়া গত মাসে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ৩০২ রানের অনবদ্য ইনিংস খেলায় অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে বিশেষ পুরস্কার দিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট। টেস্টে এটাই নিউ জিল্যান্ডের কোনো ক্রিকেটারের প্রথম ত্রি-শতক। দুই ম্যাচের সিরিজটি স্বাগতিকরা জিতে নেয় ১-০ ব্যবধানে।