হার দিয়েই শেষ বাংলাদেশের
হার দিয়েই শেষ হল বাংলাদেশের এশিয়া কাপ। গত আসরের ফাইনালে খেলা স্বাগতিকরা হারলো চারটি ম্যাচেই। শেষ ম্যাচে বাংলাদেশের মোটামুটি সংগ্রহ ১ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা। টুর্নামেন্টের অপরাজিত দলটির জয় ৩ উইকেটে।
রানের জন্য ছুটছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও চতুরঙ্গ ডি সিলভা। তাদের ৮২ রানের জুটিতেই জয়ের ভিত তৈরি হয় শ্রীলঙ্কার। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। রানের জন্য ছুটছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও চতুরঙ্গ ডি সিলভা। তাদের ৮২ রানের জুটিতেই জয়ের ভিত তৈরি হয় শ্রীলঙ্কার। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সাঙ্গাকারাকে আউট করা আল-আমিনকে ঘিরে বাংলাদেশ দলের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সাঙ্গাকারাকে আউট করা আল-আমিনকে ঘিরে বাংলাদেশ দলের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
রান আউট হয়ে ফিরছেন মাহেলা জয়াবর্ধনে। রুবেলকে তাই অভিনন্দন মুশফিকুর রহিমের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। রান আউট হয়ে ফিরছেন মাহেলা জয়াবর্ধনে। রুবেলকে তাই অভিনন্দন মুশফিকুর রহিমের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
মাহমুদুল্লাহর থ্রোতে আউট হয়েছেন মাহেলা জয়াবর্ধনে। তাই তাকে ঘিরেই এত উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। মাহমুদুল্লাহর থ্রোতে আউট হয়েছেন মাহেলা জয়াবর্ধনে। তাই তাকে ঘিরেই এত উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
কৌশল পেরেরাকে আউট করা আল-আমিনকে ঘিরে বাংলাদেশ দলের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। কৌশল পেরেরাকে আউট করা আল-আমিনকে ঘিরে বাংলাদেশ দলের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
মাহমুদুল্লাহ ও নাসিরের জুটি উইকেটের পতন ঠেকালেও রানের গতি কমিয়ে দেয়। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মাহমুদুল্লাহ ও নাসিরের জুটি উইকেটের পতন ঠেকালেও রানের গতি কমিয়ে দেয়। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে সুরঙ্গা লাকমলের বলে বোল্ড হয়ে গেলেন মাহমুদুল্লাহ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে সুরঙ্গা লাকমলের বলে বোল্ড হয়ে গেলেন মাহমুদুল্লাহ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শেষ ওভারে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন থিসাল পেরেরা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শেষ ওভারে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন থিসাল পেরেরা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
৪৯ রানে আউট হয়ে এনামুল হকের হতাশা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৪৯ রানে আউট হয়ে এনামুল হকের হতাশা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
আউট হয়ে ফিরছেন হতাশ সাকিব আল হাসান। পেছনে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পাইছেন ছবি আর ক্যাপশন? আউট হয়ে ফিরছেন হতাশ সাকিব আল হাসান। পেছনে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পাইছেন ছবি আর ক্যাপশন?
মাত্র ৪ রান করেই আউট মুশফিক ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মাত্র ৪ রান করেই আউট মুশফিক ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শ্রীলঙ্কার বিপক্ষে ১ রান করেই আউট আগের ম্যাচে অর্ধশতক করা মুমিনুল হতাশ সঙ্গী এনামুল ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শ্রীলঙ্কার বিপক্ষে ১ রান করেই আউট আগের ম্যাচে অর্ধশতক করা মুমিনুল হতাশ সঙ্গী এনামুল ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মুশফিকুর রহিমের রক্ষণাত্মক ব্যাটিং ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মুশফিকুর রহিমের রক্ষণাত্মক ব্যাটিং ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বাংলাদেশ অধিনায়ককে আউট করে উল্লাসিত শ্রীলঙ্কানরা ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশ অধিনায়ককে আউট করে উল্লাসিত শ্রীলঙ্কানরা ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মুশফিকুর রহিমের আউটে নিরাবতা নেমে এসেছে গ্যালারিতে ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মুশফিকুর রহিমের আউটে নিরাবতা নেমে এসেছে গ্যালারিতে ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০৪ রান করে বাংলাদেশ। জবাবে ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সবার আগে ফাইনালে উঠে যাওয়া শ্রীলঙ্কা।অবশ্য লক্ষ্য তাড়া করতে নেমে নেমে আল-আমিন হোসেনের চমৎকার বোলিংয়ে ৮ রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা।প্রথম ওভারের দ্বিতীয় বলে কৌশল পেরেরাকে এনামুলের ক্যাচে পরিণত করার পর তৃতীয় ওভারে কুমার সাঙ্গাকারাকে নাসিরের ক্যাচে পরিণত করেন আল-আমিন।রুবেল হোসেনের করা দ্বিতীয় ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিল্ডিংয়ে রান-আউট হয়ে বিদায় নেন মাহেলা জয়াবর্ধনে।আশনা প্রিয়াঞ্জনকে এনামুলের দ্বিতীয ক্যাচে পরিণত করে ৪১ রানের চুতর্থ উইকেট জুটি ভাঙ্গেন জিয়াউর রহমান। আরাফাত সানির বল লংঅনের ওপর দিয়ে সীমানা ছাড়া করতে গিয়ে রুবেলের অসাধারণ ক্যাচে পরিণত হন লাহিরু থিরিমান্নে। দলের স্কোর তখন ৭৫/৫।কিন্তু ষষ্ঠ উইকেটে চতুরঙ্গ ডি সিলভার সঙ্গে ৮২ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।চতুরঙ্গকে এনামুলের ক্যাচে পরিণত করে ১৬.২ ওভার স্থায়ী জুটি ভাঙ্গেন মাহমুদুল্লাহ।থিসারা পেরেরার সঙ্গে ৩৬ রানের আরেকটি জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন ততক্ষণে অর্ধশতক পেয়ে যাওয়া ম্যাথিউস। এরপর পেরেরাকে সরাসরি থ্রোয়ে রান-আউট করে বাংলাদেশ শিবিরে কিছুটা আশা জাগিয়েছিলেন রুবেল হোসেন।তবে ম্যাথিউসের অপরাজিত ৭৪ রানের সুবাদে ১ ওভার বাকি থাকতেই দলকে জয় এনে দেয়। তার ১০৩ বলের অধিনায়কোচিত ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা।এর আগে ইমরুল কায়েসের চোটের কারণে দলে ফেরা শামসুর রহমানের সঙ্গে এনামুল হকের ৭৪ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছিল। তবে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সংগ্রহ খুব একটা বড় হয়নি স্বাগতিকদের।১৯তম ওভারে অজন্তা মেন্ডিস শামসুর ও মুমিনুল হককে ফিরিয়ে স্বাগতিকদের বড় একটা ধাক্কা দেন। এলবিডব্লিউর ফাঁদে পড়েন শামসুর। ভুল লাইনে খেলতে গিয়ে নিচু হওয়া একটি বলে বোল্ড হয়ে যান মুমিনুল।এরপর চতুরঙ্গ ডি সিলভা অধিনায়ক মুশফিকুর রহিম ও আশনা প্রিয়াঞ্জন এনামুল হক ও সাকিব আল হাসানকে ফিরিয়ে দিলে চাপে পড়ে বাংলাদেশ। এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুশফিক। এনামুল আর সাকিব সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন।৭৪/০ থেকে ১১৯/৫ এ পরিণত হওয়া দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেন। কিন্তু তাদের ধীর গতির ব্যাটিং দলকে ভালো অবস্থানে নেয়ার জন্য যথেষ্ট ছিল না।৩৬ থেকে ৪০ ওভারে ব্যাটিং পাওয়ার প্লেতে অর্থাৎ মাত্র ১৮ রান যোগ করেন এই দু’জনে। ৫৫ রানের জুটি গড়ে সুরঙ্গা লাকমলের বলে বোল্ড হয়ে যান মাহমুদুল্লাহ। পরের ওভারে ফিরে নাসিরকেও বিদায় করেন লাকমল।শেষ ওভারে জিয়াউর রহমান ও রুবেল হোসেনকে পরপর দুই বলে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান থিসারা পেরেরা। তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেন এগারো নম্বর ব্যাটসম্যান আল-আমিন হোসেন।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ৫০ ওভারে ২০৪/৯ (এনামুল ৪৯, শামসুর ৩৯, মুমিনুল ১, মুশফিক ৪, সাকিব, নাসির ৩০, মাহমুদুল্লাহ ৩০, জিয়া ১২, আরাফাত ২*, রুবেল ০, আল-আমিন ০*; প্রিয়াঞ্জন ২/১১, থিসারা ২/২৯, লাকমল ২/৩২, মেন্ডিস ২/৫৫, চতুরঙ্গ ১/৩৩)শ্রীলঙ্কা: ৪৯ ওভারে ২০৮/৭ (কৌশল ০, থিরিমান্নে ৩৩, সাঙ্গাকারা ২, জয়াবর্ধনে ০, ম্যাথিউস ৭৪*, চতুরঙ্গ ৪৪, থিসারা ১৫, সেনানায়েকে ৭*; আল-আমিন ২/৪২, মাহমুদুল্লাহ ১/৩০, জিয়া ১/৩৪, সানি ১/৪৬)
