২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের জয় ৮ উইকেটে

টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হলেও জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করলো ভারত। টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা আফগানিস্তানকে হারিয়েছে ৮ উইকেটে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

রানের জন্য ছুটছেন রোহিত শর্মা ও দীনেশ কার্তিক। তাদের ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতেই সহজ জয় নিশ্চিত হয় ভারতের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রানের জন্য ছুটছেন রোহিত শর্মা ও দীনেশ কার্তিক। তাদের ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতেই সহজ জয় নিশ্চিত হয় ভারতের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অপরাজিত ২১ রান করা দীনেশ কার্তিকের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অপরাজিত ২১ রান করা দীনেশ কার্তিকের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

১২১ রানের উদ্বোধনী জুটিতে রানের জন্য দৌড়াচ্ছেন শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ১২১ রানের উদ্বোধনী জুটিতে রানের জন্য দৌড়াচ্ছেন শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করার পথে অজিঙ্কা রাহানের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করার পথে অজিঙ্কা রাহানের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্যাট করছেন ইনিংস সর্বোচ্চ ৬০ রান করা শিখর ধাওায়্ন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্যাট করছেন ইনিংস সর্বোচ্চ ৬০ রান করা শিখর ধাওায়্ন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে দিয়ে আফগানদের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে দিয়ে আফগানদের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারতের বিপক্ষে একমাত্র অর্ধশতক হাঁকানো সামিউল্লাহর একটি শট। ৭৩ বলে সর্বোচ্চ ৫০ রান করেন তিনি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ভারতের বিপক্ষে একমাত্র অর্ধশতক হাঁকানো সামিউল্লাহর একটি শট। ৭৩ বলে সর্বোচ্চ ৫০ রান করেন তিনি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আফগানিস্তানের প্রথম উইকেটের পতন; পাঁচ রান করা নওরোজ মঙ্গলকে ফিরিয়ে দেয়া পেসার মোহাম্মদ সামিকে ঘিরে ভারতীয় দলের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আফগানিস্তানের প্রথম উইকেটের পতন; পাঁচ রান করা নওরোজ মঙ্গলকে ফিরিয়ে দেয়া পেসার মোহাম্মদ সামিকে ঘিরে ভারতীয় দলের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রহমত শাহকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলার পর ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজাকে সতীর্থদের অভিনন্দন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রহমত শাহকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলার পর ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজাকে সতীর্থদের অভিনন্দন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্যাক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করার পথে একটি শট খেলছেন আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নুর আলী জাদরান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্যাক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করার পথে একটি শট খেলছেন আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নুর আলী জাদরান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাদেজার বলে কট বি হাইন্ড হয়ে ফিরে যাচ্ছেন নুর আলী জাদরানও। আফগানিস্তানের স্কোর তখন ৫৫/৩। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জাদেজার বলে কট বি হাইন্ড হয়ে ফিরে যাচ্ছেন নুর আলী জাদরানও। আফগানিস্তানের স্কোর তখন ৫৫/৩। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্যাভিলিয়নের ফিরছেন আসগর স্তানিকজাই। পাশে বোলার রবীন্দ্র জাদেজাকে ঘিরে ভারতীয়দের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্যাভিলিয়নের ফিরছেন আসগর স্তানিকজাই। পাশে বোলার রবীন্দ্র জাদেজাকে ঘিরে ভারতীয়দের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উইকেটে মোটামুটি থিতু হয়ে যাওয়া মোহাম্মদ শেহজাদকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। ২২ রান করেন শেহজাদ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম উইকেটে মোটামুটি থিতু হয়ে যাওয়া মোহাম্মদ শেহজাদকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। ২২ রান করেন শেহজাদ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ২ বলে ১৫৯ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে ৩২ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।বোনাস পয়েন্টসহ জয় পাওয়ায় ভারতের পয়েন্ট ৯। প্রথমবারের মতো খেলতে এসেই বাংলাদেশকে হারানো আফগানিস্তানের পয়েন্ট ৪।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অজিঙ্কা রাহানের সঙ্গে শিখর ধাওয়ানের ১২১ রানের উদ্বোধনী জুটি ভারতকে সহজ জয়ের দিকে নিয়ে যায়।অর্ধশতকে পৌঁছার পর রাহানে (৫৬) ও ধাওয়ান (৬০) বিদায় নিলেও রোহিত শর্মা (অপরাজিত ১৮) ও দীনেশ কার্তিক (অপরাজিত ২১) ভারতের জয় নিশ্চিত করেন।

এর আগে ভারতের স্পিনারদের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানো আফগানিস্তান আট নম্বর ব্যাটসম্যান সামিউল্লাহ সেনওয়ারির অর্ধশতকে কোনোমতে দেড়শ' পার হয়।

সর্বোচ্চ ৫০ রান করা সামিউল্লাহর ৭৩ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন নুর আলী জাদরান। এ দুজনের বাইরে দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল মোহাম্মদ শেহজাদ (২২)।

৩০ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ৩ উইকেটের পেছনে খরচ ৩১ রান।সংক্ষিপ্ত স্কোর:আফগানিস্তান: ৪৫.২ ওভারে ১৫৯ (নুর আলী ৩১, মঙ্গল ৫, রহমত ৯, আসগর ৫, নাজিবুল্লাহ ৫, নবী ৬, শেহজাদ ২২, সামিউল্লাহ ৫০, আশরাফ ৯, শাপুর ১, দৌলত ২*; জাদেজা ৪/৩০, অশ্বিন ৩/৩১, সামি ২/৫০, মিশ্র ১/২১)ভারত: ৩২.২ ওভারে ১৬০/২ (রাহানে ৫৬, ধাওয়ান ৬০, রোহিত ১৮*, কার্তিক ২১*; আশরাফ ১/২৬, নবী ১/৩০)