২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রধান নির্বাচক রশিদ লতিফ

সাবেক ক্রিকেটার রশিদ লতিফকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 08:07 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবার রয়টার্সকে প্রধান নির্বাচক হওয়ার কথা জানান দেশটির সাবেক এই উইকেটরক্ষক।

১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে মোট ৩৭টি টেস্ট ও ১৬৬টি ওয়ানডে খেলেছেন লতিফ।

১ এপ্রিল থেকে নতুন দায়িত্ব কাজ শুরু করবেন লতিফ। দেশের ক্রিকেটের সঙ্গে আবারো কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। ২০১৫ সালের বিশ্বকাপের জন্য শক্তিশালী একটা দল গড়ে তোলা এবং দলকে প্রস্তুত করাটাই মূল লক্ষ্য নির্ধারণ করেছেন লতিফ।

লতিফ জানান, দলে দুর্নীতি রুখতে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম সেঠি।