শুনানিতে মুশফিক, দূরত্ব কমেছে দাবি আকরামের
এশিয়া কাপের দল ঘোষণার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করায় শুনানিতে আসতে হয়েছে মুশফিকুর রহিমকে। অবশ্য এরপর প্রধান নির্বাচক ফারুক আহমেদের সঙ্গে বাংলাদেশ অধিনায়কের 'দূরত্ব' কমেছে বলে দাবি করেছেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান।
সংবাদ সম্মেলনে নিজের অসন্তোষের কথা জানাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে নিজের অসন্তোষের কথা জানাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দল নিয়ে বিসিবি সভাপতির উদ্বেগ
নির্বাচকদের প্রতি মুশফিকের অসন্তোষ
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকরাম সাংবাদিকদের জানান, শুনানিতে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। তারা বোর্ডের আচরণবিধি মুশফিককে মনে করিয়ে দিয়েছেন।
রোববার হোটেল সোনারগাঁওয়ে এশিয়া কাপ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, এশিয়া কাপের জন্য দল ঘোষণা করার আগে নির্বাচকরা তার সঙ্গে আলোচনা না করায় তিনি অসন্তুষ্ট।
“এশিয়া কাপের দল ঘোষণা করার আগে আমার সঙ্গে একটু কথা বলে নেয়া যেত। এই বিষয়টি নিয়ে আমি আনহ্যাপি। আমি বিস্মিতও। আমি জানতাম না দলে কে আসছে বা কে বাদ পড়ছে।”
মুশফিকের এ বক্তব্যের পর প্রধান নির্বাচক ফারুক আহমেদের সঙ্গে অধিনায়কের দূরত্ব স্পষ্ট হয়ে যায়, যা মেটানোর চেষ্টা করেন আকরাম খান।
মুশফিকের এই মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও।
মুশফিকের সঙ্গে কথা বলার পর ফারুক ও কোচ শেন জার্গেনসেনের সঙ্গে কথা বলেন আকরাম ও নিজাম উদ্দিন।
“প্রধান নির্বাচক, কোচ, ক্যাপ্টেনের সঙ্গে কথা বলছি। আমার মনে হয় কমিউনিকেশনে একটু গ্যাপ ছিল। সেই বিষয়টা নিয়ে এখন আর কোনো সমস্যা হবে না।”
বাংলাদেশ দল গত দুই আড়াই বছর ধরে খুব ভালো ক্রিকেট খেলে এলেও বর্তমানের খারাপ সমস্যার কারণে খেলোয়াড়দের মতো অধিনায়কও 'আপসেট' হতে পারেন বলে মনে করেন আকরাম।
“এজন্য দুয়েকটা কথা হয়তো একটু এদিক সেদিক হতে পারে। তবে এখন সব ঠিক হয়ে গেছে।”
দল ঘোষণা ও একাদশ সাজানো নিয়ে অধিনায়ক-নির্বাচক 'দ্বন্দ্ব' নিয়ে আকরাম বলেন, “নির্বাচককরা যে অধিনায়ককে নিয়ে দল নির্বাচন করবে তা কিন্তু আমার সময়েও ছিল না। অধিনায়ক যে একাদশ সাজাতে নির্বাচকের সাজেশন নেবেন, তাও নয়। বিষয়টি এখনো তাই আছে।”
তবে এই দুই বিষয়েই বোঝাপড়া সম্ভব বলে তিনি মনে করেন।
“স্কোয়াড গঠন করার সময় নির্বাচকরা যেন কোচ অধিনায়কের মতামতটা নেন। আবার কোচ-অধিনায়ক যেন একাদশ করার সময় নির্বাচকের মতামত নেন। এটা ভালো বোঝাপাড়ার ব্যাপার, আর কিছু নয়।”