বাংলাদেশকে সমীহ করছেন কোহলি
বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ভারতকে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তাই এবারের এশিয়া কাপে মুশফিকুর রহিমের দলের প্রতি বাড়তি সমীহ ভারতের অধিনায়ক বিরাট কোহলির।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিরাট কোহলি। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিরাট কোহলি। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আগামী বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ।এশিয়া কাপে অংশ নিতে রোববার ঢাকায় পৌঁছানোর পর বিকালে হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া কোহলি বলেন, “ওয়ানডেতে বাংলাদেশ বিপজ্জনক দল। নিজেদের দিনে ওরা যে কাউকে হারাতে পারে। ওদের অনেক মেধাবী ক্রিকেটার আছে।”কোহলি মনে করেন, ঘরের মাঠে খেলার সুবিধা আর অভিজ্ঞ স্পিন আক্রমণ বাংলাদেশকে এগিয়ে রাখছে। তিনি বলেন, “ওরা নিজেদের কন্ডিশন সম্পর্কে ভালোভাবে অবগত। যখন মনে হবে ওরা আর পারবে না ঠিক তখনই ম্যাচ বের করে নেয়ার মতো ক্রিকেটার ওদের আছে। ওরা আমাদের কয়েকবার হারিয়েছে। তাই ওদের নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”চোটের কারণে আসতে না পারা অধিনায়ক ধোনির অভাব অনুভব করার কথা জানিয়ে কোহলি বলেন, “তার অনুপস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওয়ানডে ক্রিকেটে আমাদের ধারাবাহিকতার অন্যতম কারণ তার ধারাবাহিকতা ও নেতৃত্ব।”আটটি ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিয়ে সাতটিতেই জয় এনে দিয়েছেন কোহলি। সেই ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জয়ের প্রত্যয়ের কথা জানিয়ে তিনি বলেন, “আমরা শিরোপা জিততে এসেছি। এখানে একটি ম্যাচ খেলে দেশে ফিরে যেতে আসিনি। পাকিস্তানের বিপক্ষে খেলা সবসময় রোমাঞ্চকর। তবে প্রতিটি ম্যাচকে আমরা একই রকম গুরুত্বের সঙ্গে নিচ্ছি।”