ম্যান ইউর স্বস্তির জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ব্যর্থতার গোলকধাঁধায় ঘুরপাক খাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড দারুণ স্বস্তির জয় পেয়েছে। শনিবার রাতে ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে শিরোপা লড়াই থেকে এখনো অনেক পিছিয়ে ম্যান ইউ। ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ষষ্ঠ।৬০, ৫৯ ও ৫৭ পয়েন্ট নিয়ে প্রথম তিনটি স্থানে আছে যথাক্রমে চেলসি, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। এর মধ্যে ম্যান সিটি একটি ম্যাচ কম খেলেছে।প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে গোলের দেখা না পাওয়ায় সমর্থকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল ম্যান ইউ।৬২ মিনিটে ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সির সফল পেনাল্টি এগিয়ে দেয় ইপিএলে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের।ছয় মিনিট পর তারকা ফরোয়ার্ড ওয়েইন রুনির লক্ষ্যভেদে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটির জয় নিশ্চিত হয়ে যায়।
