২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমলার দৃঢ়তায় শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা

হাশিম আমলার অপরাজিত ৯৩ রানের সুবাদে দ্বিতীয় টেস্টে সুবিধাজনক অবস্থায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২৪৬ রানে শেষ করে ১৭৭ রানের লিড পাওয়া স্বাগতিক দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯২ রান করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 01:20 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

দুই দিন হাতে রেখে গ্রায়েম স্মিথের দল ৩৬৯ রানে এগিয়ে আছে।শনিবার সেইন্ট জর্জ’স পার্কে ৪ উইকেটে ১১২ রান নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ফলো-অন এড়াতে সাহায্য করেন স্টিভেন স্মিথ (৪৯), মিচেল জনসন (২৭) ও রায়ান হ্যারিস (২৬)।দ্বিতীয় দিন শেষে ৬৫ রানে অপরাজিত ডেভিড ওয়ার্নার তৃতীয় দিন ৫ রানের বেশি করতে পারেননি।দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি করে উইকেট নেন দুই পেসার ভার্নন ফিল্যান্ডার ও মর্নে মরকেল।স্বাগতিক দল অবশ্য একটা দুঃসংবাদ পেয়েছে। আগের দিন নিজের প্রথম তিন বলে দুই উইকেট নেয়া ওয়েইন পার্নেলকে শনিবার কুঁচকির চোটের কারণে মাঠের বাইরে চলে যেতে হয়েছে। দ্বিতীয় ইনিংসে এই বাঁহাতি পেসারের বল করার সম্ভাবনা কম।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের পঞ্চম ওভারে স্মিথকে (১৪) বোল্ড করেছেন জনসন। এই সিরিজে চার ইনিংসেই ব্যর্থ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেস্টে অষ্টম বারের মতো জনসনের বলে আউট হলেন।অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগারও (১৬) বেশিক্ষণ টিকতে পারেননি। পিটার সিডলের বলে তিনি কট বিহাইন্ড হলে স্কোর দাঁড়ায় ৪২/২।তবে আমলার দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল। ফাফ দু প্লেসিকে (২৪) নিয়ে ৭০ ও প্রথম ইনিংসে শতক করা এবি ডি ভিলিয়ার্সের (২৯) সঙ্গে ৫৫ রানের দুটো মূল্যবান জুটি গড়া আমলা ২১তম টেস্ট শতক থেকে মাত্র ৭ রান দূরে দাঁড়িয়ে। তার ১২৬ বলের দৃঢ়তাভরা ইনিংসটা সাজানো ১২টি চারে।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা: ৪২৩ (ডুমিনি ১২৩, ডি ভিলিয়ার্স ১১৬; লায়ন ৫/১৩০) ও ১৯২/৪ (স্মিথ ১৪, এলগার ১৬, আমলা ৯৩*, দু প্লেসি ২৪, ডি ভিলিয়ার্স ২৯, ডি কক ৯*; জনসন ২/৪৮, সিডল ২/৫৩)অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৪৬ (রজার্স ৫, ওয়ার্নার ৭০, ডুলান ৮, মার্শ ০, ক্লার্ক ১৯, লায়ন ১৫, স্মিথ ৪৯, হ্যাডিন ৯, জনসন ২৭, হ্যারিস ২৬, সিডল ১১*; মরকেল ৩/৬৩, ফিল্যান্ডার ৩/৬৮, পার্নেল ২/৩১, ডুমিনি ১/২৪, স্টেইন ১/৫৫)।