২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা এসেছে পাকিস্তান দল

দ্বাদশ এশিয়া কাপে অংশ নিতে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।

ক্রীড়া প্রতিবেদক

আমাতুছছুবহান নাজিফা

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 10:12 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ওয়াসিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে সাড়ে নয়টায় বিমানবন্দরে পৌঁছায় পাকিস্তান।

রোববার বাংলাদেশে আসবে ভারত ও আফগানিস্তান।

এবারের এশিয়া কাপে পাঁচটি দেশ অংশ নেবে। ২৫ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচসহ প্রথম পাঁচটি ম্যাচ হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ৮ মার্চের ফাইনালসহ পরের ছয়টি ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান ও টুর্নামেন্টের চারবারের শিরোপাজয়ী শ্রীলঙ্কা।

পরের দিন স্বাগতিক ও গতবারের রানার্স-আপ বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়া কাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত।