কানাডাকে হারিয়েছে তরুণ ক্রিকেটাররা
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্লেট পর্বে কানাডাকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের তরুণরা।
শনিবার দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা কানাডার ব্যাটসম্যানদের উপর প্রথম থেকেই চড়াও হয় বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় কানাডার ইনিংস।
মাত্র তিন জন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছান। যার মধ্যে সর্বোচ্চ ১৬ রান করেন কিনেন টিন্টো।
১১ রানে তিন উইকেট নিয়ে আংলাদেশের সফলতম বোলার বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
জবাবে সাদমান ইসলাম (অপরাজিত ৩৫) ও জয়রাজ শেখের (৩৩) ৭৩ রানের উদ্বোধনী জুটির কল্যাণে ১৩ ওভার ৫ বলে এক উইকেটেই জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশের তরুণরা।
