২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো আশাবাদী শামসুর

দুটো টি-টোয়েন্টি এবং প্রথম ওয়ানডেতে জয়ের আশা জাগিয়েও হারের হতাশায় পুড়তে হয়েছে বাংলাদেশকে। এই তিন ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 08:05 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শামসুর রহমান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শামসুর রহমান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শামসুর রহমান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শামসুর রহমান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শামসুর রহমান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শামসুর রহমান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আগের ম্যাচে ‘তালগোল’ পাকিয়ে পরাজয়ের হতাশা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।“এখনো দুটি ম্যাচ বাকি। দুটি টি-টোয়েন্টি আর প্রথম ওয়ানডেতে ভালো খেললেও ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। সবগুলো ভুল এক সঙ্গে করায় শেষ পর্যন্ত জিততে পারিনি। তবে মানসিক দিক দিয়ে দলের সবাই ভালো আছে। এখনো সিরিজ জেতা সম্ভব। দলের সবাই ইতিবাচক।”জয়ের জন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করার কথা জানিয়ে শামসুর বলেন, “গত ম্যাচটা নিয়ে আমরা সবাই আলাদাভাবে কথা বলেছি। ম্যাচটা আমাদের হাত থেকে ফস্কে গেছে। তবে এটা ক্রিকেটেরই অংশ। এখান থেকে অনেক কিছু শেখার আছে।”প্রথম ওয়ানডের ভুলগুলো শোধরানোর চেষ্টা করছে বাংলাদেশ। শামসুরের দাবি, তার সতীর্থরা স্নায়ুর চাপে ভেঙ্গে পড়েনি। অবশ্য ৬২ রানের চমৎকার ইনিংস খেলেও রান আউট হয়ে দলকে চাপে ফেলে দেয়ার দায় স্বীকার করে নিয়েছেন তিনি।“প্রথম ওয়ানডেতে সব দিক থেকেই ম্যাচ আমাদের পক্ষে ছিল। ক্যাচগুলো নিতে পারলে হয়তো ওরা ৮০ রানেই অলআউট হয়ে যেত। কিন্তু ১০০ রান বেশি হয়ে গেছে। এসব পর্যায়ে ছোট-খাটো ভুল যত কম করা যায় ততই ভালো। সেদিন ভুল একটু বেশিই হয়েছিল।”“আমার রান আউট সম্পর্কে বলতে পারি, আমি কিন্তু তখন ক্যাজুয়াল ছিলাম না। আমি হোঁচট খেয়েছিলাম। তার পরও এমন পরিস্থিতিতে ১০০ বারের মধ্যে ১০০ বারই আমি ক্রিজে পৌঁছে যাব। কিন্তু সেদিন দুর্ভাগ্যজনকভাবে আমার ব্যাটটা একদম ক্রিজের কাছে গিয়ে আটকে যায়।শামসুর আরো বলেন, “এরকম ছোটখাটো ব্যাপারে ভাগ্যের একটু সহায়তা পেলে আমরা হয়তো সবগুলো ম্যাচই জিততে পারতাম। আশা করি পরের ম্যাচগুলোতে ভাগ্য আমাদের পক্ষেই থাকবে।”