২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেরেও উন্নতি দেখছেন ধোনি

নিউ জিল্যান্ডে ওয়ানডে ও টেস্ট সিরিজ হারার পরও ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলে 'অনেক উন্নতি' দেখছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 03:07 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় বিদেশের মাটিতে টানা ১৪টি টেস্ট জিততে ব্যর্থ হলো ভারত।

সেই ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্ট জিতেছিল ভারত। সিরিজের এর পরের ম্যাচ দুটো ড্র হয়। এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে টানা আট হারের পর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র। ওই সিরিজের ডারবান টেস্টে হারের পর অকল্যান্ডেও একই ফল। ওয়েলিংটনে তো জয়ের স্বপ্ন ভাঙলো কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটে।

তবে ধোনি মনে করছেন, এখান থেকেই আবার বিদেশে জয়ের মুখ দেখবে ভারত।

"আমি ফল নিয়ে চিন্তা না করে প্রক্রিয়াটা নিয়ে কথা বলার লোক। অনেকদিন বিরতির পর উপমহাদেশের বাইরে আমরা খেললাম। দুই সিরিজের (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টানা ৮ হার) সঙ্গে গত কয়েকদিনের খেলা মেলালে অনেক উন্নতি পাওয়া যাবে।"

ধোনি এখন চান নিউ জিল্যান্ড সিরিজের এই উন্নতি আগামী সিরিজগুলোতে নিয়ে যেতে।

ম্যাককালামের ত্রি-শতক, কিউইদের সিরিজ জয়