বাংলাদেশে আসছেন না পোলার্ড
বাংলাদেশে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান কিরন পোলার্ড। হাঁটুর চোট থেকে সেরে না ওঠায় তাকে ক্যারিবীয়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রাখা হয়নি।
উইন্ডিজ দলে ফিরলেন গেইল
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের জন্য ঘোষিত দলের সবাই আছেন বিশ্বকাপের দলে। বর্তমান চ্যাম্পিয়দের ১৫ সদস্যের দলে আরো যোগ হয়েছেন ব্যাটসম্যান জনসন চার্লস ও পেসার শেলডন কোট্রেল। জায়গা হয়নি টিনো বেস্টের।
আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের সবচয়ে বড় টুর্নামেন্ট।
জামাইকার ২৪ বছর বয়সী বাঁ-হাতি পেসার কোট্রেল গত বছর কলকাতায় ভারতের বিপক্ষে একটি টেস্ট খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়নি।
গত মাসে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন অলরাউন্ডার পোলার্ড। এখনও তিনি চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল
: ড্যারেন সামি (অধিনায়ক), স্যামুয়েল বর্দি, ডোয়েইন ব্রাভো, জনসন চার্লস, শেলডন কট্রেল, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সুনীল নারায়ণ, দিনেশ রামদিন, রবি রামপাল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, ক্রিশমার সান্তোকি, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ।
