টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার চমকহীন দল
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৫ সদস্যের দলে তেমন কোনো চমক নেই।
আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার শ্রীলঙ্কান দলে একমাত্র নতুন মুখ ব্যাটিং অলরাউন্ডার চতুরাঙ্গা ডি সিলভা।তবে হাঁটুর চোট কাটিয়ে রঙ্গনা হেরাথ পুরোপুরি সেরে উঠলে বাদ পড়বেন তিনি।২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশেই শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্যও ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই দলেও রাখা হয়েছে চতুরাঙ্গা ডি সিলভাকে।শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল: দীনেশ চান্দিমাল (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, তিলকরত্নে দিলশান, কৌশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমল, রঙ্গনা হেরাথ/চতুরাঙ্গা ডি সিলভা, সচিত্রা সেনানায়েকে, অজন্তা মেন্ডিস, সেক্কুগে প্রসন্ন।এশিয়া কাপের দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, লাসিথ মালিঙ্গা, তিলকরত্নে দিলশান, কৌশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমল, চতুরাঙ্গা ডি সিলভা, সচিত্রা সেনানায়েকে, অজন্তা মেন্ডিস, আশান প্রিয়ঞ্জন।
