টি-টোয়েন্টি বিশ্বকাপের দ. আফ্রিকা দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন অলরাউন্ডার আলবি মরকেল।
ক্রিকেট সাউথ আফ্রিকার সোমবার ঘোষিত ১৫ সদস্যের এই দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মুখ বাঁ-হাতি পেসার বিউরান হেনড্রিক্স।
মরকেল প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন। ২০১২ সালের অক্টোবরে ভারত সফরে দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২১ মার্চ থেকে শুরু হওয়া সুপার টেনে গ্রুপ '১' -এ খেলবে দক্ষিণ আফ্রিকা। তাদের প্রথম ম্যাচ ২২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইনটন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, বিউরান হেনড্রিক্স, ইমরান তাহির, ডেভিড মিলার, আলবি মরকেল, মরনে মরকেল, ওয়েইন পারনেল, অ্যারন ফাঙ্গিসো, ডেল স্টেইন, লনওয়াবো সোতসোবে।
