২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগে বৃষ্টির যন্ত্রণা

দেশ জুড়ে চলা বৃষ্টি হানা দিয়েছে জাতীয় ক্রিকেট লিগেও। রোববার তৃতীয় রাউন্ডের শেষ দিনে একটি ম্যাচ কিছুক্ষণ হলেও অন্য দুই ম্যাচে একটিও বল হতে পারেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 07:12 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

ঢাকা মেট্রো ও বরিশালের লড়াই দেরিতে শুরু হলেও কিছুক্ষণ পরই আলোর স্বল্পতায় বন্ধ হয়ে যায়। রাজশাহী-রংপুর ও খুলনা-চট্টগ্রাম ম্যাচ দুটো শুরুই হয়নি। তিনটি ম্যাচই ড্র হয়েছে।এই রাউন্ডের অন্য ম্যাচে শনিবার ঢাকা বিভাগকে ৯ উইকেটে হারিয়েছে সিলেট বিভাগ।ঢাকা মেট্রো-বরিশালফতুল্লায় ৪ উইকেটে ১০৬ রান নিয়ে খেলতে নামা ঢাকা মেট্রো মাত্র ১৭ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়। ঐ সময় ৫ উইকেটে ১২৩ রানে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো এগিয়ে ছিল ২৭৪ রানে।প্রথম ইনিংসে আসিফের ২০০ রানের সুবাদে ৯ উইকেটে ৪০০ রান করেছিল ঢাকা মেট্রো। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান ফজলে রাব্বির ১২১ রানের সৌজন্যে ২৪৯ রান করে বরিশাল।রাজশাহী-রংপুররংপুর ক্রিকেট গ্রাউন্ডে ভালো অবস্থানে থাকলেও হতাশ হতে হয়েছে রাজশাহীকে। মাঠ ভেজা থাকায় আগের দিনের মতো রোববার শেষ দিনেও কোনো বল হতে পারেনি।

প্রথম ইনিংসে রাজশাহীর ২৭৩ রানের জবাবে ১০১ রানে অলআউট হয়ে যায় রংপুর। ৩৯ রানে ছয় উইকেট নেন রাজশাহীর পেসার শফিউল ইসলাম।১৭২ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ৯৮ রান করে রাজশাহী। সব মিলিয়ে ২৭০ রানে এগিয়ে ছিল তারা।খুলনা-চট্টগ্রামরংপুরের মতো বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামেও প্রতিকূল আবহাওয়ার কারণে খুলনা-চট্টগ্রাম ম্যাচের শেষ দিনে একটি বলও মাঠে গড়ায়নি।প্রথম ইনিংসে খুলনার ২৬৫ রানের জবাবে চার উইকেটে ৩০৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল চট্টগ্রাম।

জাতীয় ক্রিকেট লিগে সিলেটের জয়