২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের বিশ্বকাপে পাকিস্তানকে হারাল ভারত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুভসূচনা করেছে ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 08:03 PM

Updated : 22 Aug 2022, 05:43 PM

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে সাত উইকেটে ২৬২ রান করে ভারত।

সর্বোচ্চ ৭৪ রান আসে পরে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত সরফরাজ খানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান সঞ্জু স্যামসনের।

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন পেসার ইরফানউল্লাহ শাহ ও লেগস্পিনার কারামত আলী।

জবাবে সামি আসলাম (৬৪) ও ইমাম-উল-হক (৩৯) ১০৯ রানের উদ্বোধনী জুটি গড়লেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারেনি পাকিস্তান। ৮ বল আগেই ২২২ রানে অলআউট হয়ে গেছে তারা।

৪১ রানে পাঁচ উইকেট নিয়ে ভারতের জয়ে বড় অবদান অফস্পিনার দীপক হুদার।