২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নতুন কোচ মঈন খান

সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মঈন খানকে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 01:09 AM

Updated : 01 Sep 2026, 12:24 PM

তবে পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে আরেক সাবেক অধিনায়ক আমির সোহেলকে। মাত্র গত সপ্তাহেই এই দায়িত্ব পেয়েছিলেন তিনি।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নবনিযুক্ত ব্যবস্থাপনা কমিটি মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে।পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মঈন গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ১-১ অমীমাংসিত টেস্ট সিরিজে পাকিস্তান দলের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছিলেন।তিন সদস্যের নির্বাচন কমিটিতে থাকা আজহার খান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন।সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান শোয়েব মোহাম্মদ ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। বোলিং কোচ মোহাম্মদ আকরামের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।ইন্তিখাব আলম, জাভেদ মিয়াদাঁদ ও ওয়াসিম আকরামকে নিয়ে গড়া কোচ-অন্বেষণ কমিটির সুপারিশে মঈন ও শোয়েব দায়িত্ব পেয়েছেন। তবে অস্থায়ী ভিত্তিতে – বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। এরপর তাদের কাজের মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবে পিসিবি।গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর ডেভ হোয়াটমোর প্রধান কোচ এবং জুলিয়ান ফাউন্টেন ফিল্ডিং কোচের দায়িত্ব ছেড়ে দেন।

আবারো পিসিবির প্রধান সেঠি

পিসিবি ভেঙে দিয়েছে পাক সরকার