জাতীয় লিগে ঢাকার বিশাল জয়
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে এক দিন হাতে রেখেই চট্টগ্রাম বিভাগকে ইনিংস ও ৯৯ রানে হারিয়েছে ঢাকা বিভাগ।
ঢাকা-চট্টগ্রামরংপুর ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে চার উইকেট নেয়া বাঁহাতি স্পিনার নাজমুল অপু দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছেন। ২১ রানে পাঁচ উইকেট নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস ১৫৬ রানে শেষ করে দিয়েছেন তিনি।২৫৫ রানে পিছিয়ে ফলো-অন করতে নামা চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান নাফিস ইকবাল।ম্যাচে ৯ উইকেট নেয়ায় অনুমিতভাবেই সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে অপুর হাতে।খুলনা-রংপুরবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের প্রথম ইনিংস ২৮৩ রানে শেষ হয়ে যাওয়ায় ১২৫ রানের লিড পেয়েছে খুলনা।
রংপুরের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেছেন সায়মন আহমেদ। তিনটি করে উইকেট নিয়েছেন পেসার জিয়াউর রহমান ও অফস্পিনার নাহিদুল ইসলাম।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে খুলনার সংগ্রহ আট উইকেটে ২৫২ রান। সব মিলিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা ৩৭৭ রানে এগিয়ে।খুলনার পক্ষে সর্বোচ্চ ৬৩ রান ডলার মাহমুদের। অর্ধশতক করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার (৬০) এবং প্রথম ইনিংসে শতক করা তুষার ইমরানও (৫৪)।৫৪ রানে চার উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ।ঢাকা মেট্রো-সিলেটবিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা মেট্রো ও সিলেটের লড়াই ড্রয়ের দিকে এগোচ্ছে।সিলেটের প্রথম ইনিংস ২৮৪ রানে শেষ হয়ে যাওয়ায় ৩১ রানের লিড পেয়েছে ঢাকা মেট্রো।সতীর্থরা ব্যর্থ হলেও অলক কাপালী সফল। ১১০ রান করেছেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান। ২৪০ বলের ইনিংসটিতে চার ১৫টি।ঢাকা মেট্রোর পক্ষে ৫৪ রানে তিন উইকেট নিয়েছেন অফস্পিনার শরীফ উল্লাহ।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ঢাকা মেট্রো। ৮ উইকেট হাতে নিয়ে ১৫০ রানে এগিয়ে আছে তারা।৬৮ রানে অপরাজিত আছেন সৈকত আলী।রাজশাহী–বরিশালরাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৯ উইকেটে ২৭০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক দল।রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেছেন জুনায়েদ সিদ্দিক। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান জুবায়ের আহমেদের।৬৯ রানে চার উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার মনির হোসেন।৩৬৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দিন শেষে বরিশালের স্কোর ৪৮/২। রোববার শেষ দিনে জয়ের জন্য ৩২১ রান করতে হবে তাদের, হাতে আছে ৮ উইকেট।
