বিশ্বকাপে তরুণ ক্রিকেটারদের ২টি প্রস্তুতি ম্যাচ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি ও ইংল্যান্ড।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশ দল ঘোষণা
বিশ্বকাপে সুপার লিগের লক্ষ্য তরুণ ক্রিকেটারদের
১০ ফেব্রুয়ারি দ্য সেভেনস-১ এ পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে তরুণদের বিশ্বকাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নামিবিয়া।
প্রতিটি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার লিগে।
প্রতিযোগিতায় অংশ নিতে রোববার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
বাংলাদেশ দল: মেহেদি হাসান (অধিনায়ক), আবু হায়দার, জয়রাজ শেখ, জুবায়ের হোসেন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন, নুর আলম, সাদমান ইসলাম, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, নিহাদ-উজ-জামান, রাহাতুল ফেরদৌস, সাঈদ সরকার ও ইয়াসির আলী চৌধুরী।
