২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারার উইকেট ভীষণ গুরুত্বপূর্ণ: মাহমুদুল্লাহ

প্রথম দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরে গেলেও কুমার সাঙ্গাকারা ১৬০ রান করে অপরাজিত। মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বাস, বুধবার শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটসম্যানকে দ্রুত ফিরিয়ে দেয়ার ওপরে চট্টগ্রাম টেস্টের ভাগ্য অনেকখানি নির্ভর করছে।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 07:23 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাহমুদুল্লাহ। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাহমুদুল্লাহ। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাহমুদুল্লাহ। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাহমুদুল্লাহ। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চার টেস্ট পর দলে ফেরা বাংলাদেশের অলরাউন্ডার বলেন, “সাঙ্গাকারা খুব ভালো খেলছে। ওর উইকেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাল (বুধবার) তাকে এবং প্রথম টেস্টে শতক করা ভিথানাগেকে যত দ্রুত সম্ভব ফেরাতে হবে।”টেস্ট ক্রিকেটে ৩৪তম শতকের দেখা পাওয়া সাঙ্গাকারার দুর্দান্ত ইনিংসের সুবাদে প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩১৪/৫।প্রথম দিনে বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও বুধবার তাদের আরো ভালো লাইন-লেন্থে বল করার তাগিদ দিয়েছেন মঙ্গলবার ২৮ বছর পূর্ণ করা মাহমুদুল্লাহ।প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যর্থ হলেও দলের ব্যাটসম্যানদের ওপরে অগাধ আস্থা রেখে তিনি বলেন, “প্রথম দিকের কঠিন সময় কাটিয়ে উঠতে পারলে আমাদের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার সামর্থ্য রয়েছে।”“তবে বল বাছাইয়ে আমাদের আরো সতর্ক হতে হবে। প্রথম টেস্টে আমরা অনেক ভুল করেছি, ঝুঁকিপূর্ণ শট খেলেছি। এই ম্যাচে তা করা যাবে না।”৪৯ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানোর পর মাহেলা জয়াবর্ধনে ও সাঙ্গাকারার ১৭৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটিংয়ের সময় নিজেদের হতাশার কথা জানিয়ে মাহমুদুল্লাহ বলেন, “তারা দুজন অনায়াসে খেলছিল। তবে আমরা তাদের রানের গতি আটকে রেখে একটা ভুলের অপেক্ষায় ছিলাম। সৌভাগ্যবশত মাহেলা তা করেছে।”