তাইজুলের ঘূর্ণিতে রাজশাহীর জয়
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে সিলেট বিভাগকে এক দিন হাতে রেখেই ৯৩ রানে হারিয়ে দিয়েছে রাজশাহী বিভাগ।
আরেক ম্যাচে অধিনায়ক মোহাম্মদ শরীফের চমৎকার বোলিংয়ে রংপুর বিভাগকে হারানোর স্বপ্ন দেখছে ঢাকা বিভাগ।রাজশাহী-সিলেটফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৬ উইকেটে ১০০ রান নিয়ে খেলা শুরু করে রাজশাহী। অধিনায়ক ফরহাদ রেজার ৩৭ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ১৯৫ রান করে তারা।৮৫ রানে ৫ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার এনামুল হক জুনিয়র। প্রথম ইনিংসে ৫৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।প্রথম ইনিংসে ২৭ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য সিলেটের লক্ষ্য দাঁড়ায় ১৬৯ রান। কিন্তু ৩৩ রানে ৬ উইকেট নিয়ে সিলেটকে মাত্র ৭৫ রানে অলআউট করে দেন তাইজুল।সিলেটের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ইজাজ আহমেদ।প্রথম ইনিংসে ৬৫ রানে ৪ উইকেট নেয়া তাইজুলের হাতে উঠেছে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।ঢাকা-রংপুররাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ২ উইকেটে ১৫১ রান নিয়ে খেলা শুরু করে রংপুর। নবম ব্যাটসম্যান আরিফুল হক (৬৪) ও শেষ ব্যাটসম্যান সাজেদুল হক (অপরাজিত ৬১) অর্ধশতক করলেও ৩১৫ রানে অলআউট হয়ে যায় উত্তরবঙ্গের দলটি।ঢাকার পক্ষে দেওয়ান সাব্বির ও শরীফ তিনটি করে উইকেট নেন।ফলো-অন করতে নেমে দ্বিতীয় ইনিংসেও স্বস্তিতে নেই রংপুর। দিন শেষে তাদের স্কোর ১৯০/৭। সায়মন আহমেদ ৬১ ও তানভীর হায়দার ৪৩ রান করেছেন। আরিফুল ৩৪ রানে অপরাজিত।দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নিয়েছেন শরীফ। ইনিংস ব্যবধানে হার এড়াতে আরো ১১১ রান চাই রংপুরের।ঢাকা মেট্রো-চট্টগ্রামবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩ উইকেটে ৭৭ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা মেট্রো। বল হাতে সাফল্য পাওয়ার পর ব্যাটিংয়েও জ্বলে ওঠা মোহাম্মদ শহীদের ৬৪ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ২৮৯ রান করে তারা।চট্টগ্রামের পক্ষে আফতাব আহমেদ ২৮ রানে ৪ উইকেট নেন।৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ ৩ উইকেটে ৬৩ রান। অধিনায়ক নাফিস ইকবাল ৩০ রানে অপরাজিত। রোববার শেষ দিনে জয়ের জন্য আরো ২৫৩ রান চাই চট্টগ্রামের।প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া শহীদ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ২ উইকেট।বরিশাল-খুলনাখুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৩ উইকেটে ৭৮ রান নিয়ে খেলা শুরু করে বরিশাল। রাজিবুল ইসলামের (৫/৯৫) নৈপুণ্যে ২৫২ রানের বেশি করতে পারেনি তারা।১০৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে খুলনার স্কোর ২৩/২।
