২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ওয়ানডেতেও নিউ জিল্যান্ডের জয়

রস টেইলরের শতকের সুবাদে শুক্রবার পঞ্চম ও শেষ ওয়ানডেতে ভারতকে সহজেই ৮৭ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড। তৃতীয় ম্যাচটি ‘টাই’ হওয়ায় সিরিজে স্বাগতিক দলের জয়ের ব্যবধান ৪-০।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 05:17 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

সিরিজ জয়ের স্মারক ট্রফি নিয়ে নিউ জিল্যান্ডের খেলোয়াড়দের উল্লাস। সিরিজ জয়ের স্মারক ট্রফি নিয়ে নিউ জিল্যান্ডের খেলোয়াড়দের উল্লাস।

ওয়ানডেতে দশম শতকের পর দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন রস টেইলর। ওয়ানডেতে দশম শতকের পর দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন রস টেইলর।

অভিষেকে চার উইকেট নেয়া ম্যাট হেনরিকে (ডান দিক থেকে দ্বিতীয়) সতীর্থদের অভিনন্দন। অভিষেকে চার উইকেট নেয়া ম্যাট হেনরিকে (ডান দিক থেকে দ্বিতীয়) সতীর্থদের অভিনন্দন।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এটাই নিউ জিল্যান্ডের সেরা সাফল্য।ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকরা দলীয় ৪১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালেও তৃতীয় উইকেটে টেইলর ও কেন উইলিয়ামসনের ১৫১ বলে ১৫২ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায়।ওয়ানডেতে দশম শতকের দেখা পাওয়া টেইলরের ১০৬ বলে খেলা ১০২ রানের চমৎকার ইনিংসটা সাজানো ১০টি চার ও একটি ছক্কায়। ৯১ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৮৮ রান করেন উইলিয়ামসন।এই দুজনের বিদায়ের পর শেষ দিকে জেমস নিশামের (১৯ বলে অপরাজিত ৩৪) আক্রমণাত্মক ব্যাটিং ৫ উইকেটে ৩০৩ রানের লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় নিউ জিল্যান্ডকে।জবাবে শুরু থেকে পথভ্রষ্ট ভারত লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি। ৭৮ রানে ৪ উইকেট হারানোর পর বিরাট কোহলি ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন।কিন্তু কোহলি (৭৮ বলে ৮২) ও ধোনির (৭২ বলে ৪৭) প্রচেষ্টা হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের। দল আরেকবার পরাস্ত হলেও ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ধোনি।১০ ওভার বল করে ৩৮ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে স্বাগতিকদের জয়ে বড় অবদান অভিষিক্ত পেসার ম্যাট হেনরির।৬ ফেব্রুয়ারি থেকে অকল্যান্ডে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।সংক্ষিপ্ত স্কোর:নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ৩০৩/৫ (গাপটিল ১৬, রাইডার ১৭, উইলিয়ামসন ৮৮, টেইলর ১০২, ব্রেন্ডন ম্যাককালাম ২৩, নিশাম ৩৪*, রনকি ১১*; অ্যারন ২/৬০, কোহলি ১/৩৬, ভুবনেশ্বর ১/৪৮, সামি ১/৬১)ভারত: ৪৯.৪ ওভারে ২১৬ (রোহিত ৪, ধাওয়ান ৯, কোহলি ৮২, রাহানে ২, রাইডু ২০, ধোনি ৪৭, অশ্বিন ৭, জাদেজা ৫, ভুবনেশ্বর ২০, সামি ১৪*, অ্যারন ০; হেনরি ৪/৩৮, উইলিয়ামসন ২/১৯, মিলস ২/৩৫, নাথান ম্যাককালাম ১/৩৩, নিশাম ১/৪৫)ম্যাচ সেরা: রস টেইলর।