২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকিবুল, শুভাগতর শতকে বড় সংগ্রহের পথে ঢাকা

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চদশ আসরের উদ্বোধনী দিনে রকিবুল হাসান ও শুভাগত হোমের শতকের সুবাদে রংপুর বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে ঢাকা বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 08:00 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

আরেক ম্যাচে সিলেট বিভাগের পেসার আবু জায়েদ পাঁচ উইকেট নিয়ে রাজশাহী বিভাগকে বিপদে ফেলে দিয়েছেন।ঢাকা-রংপুররাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা ঢাকার প্রথম দিন শেষে সংগ্রহ চার উইকেটে ৩৫৭ রান। শতক করা দুই ব্যাটসম্যানই অপরাজিত আছেন, রকিবুল ১৫৪ আর শুভাগত ব্যাট করছেন ১০১ রান নিয়ে।রকিবুলের ২২৫ বলের ইনিংসে ২৫টি চার ও একটি ছক্কা। আর ১২৩ বলের ইনিংসে ১৫টি চার ও একটি ছক্কা মেরেছেন শুভাগত।রংপুরের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন দুই পেসার সাজেদুল ইসলাম ও আরিফুল হক।খুলনা-বরিশালশেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ২৫২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে স্বাগতিক খুলনা।অর্ধশতক করেছেন তুষার ইমরান (৬১), এনামুল হক (৫৫) ও রবিউল ইসলাম রবি (৫১)।২৫ রানে তিন উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার স্পিনার ফজলে রাব্বি।

ঢাকা মেট্রো-চট্টগ্রামবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া চট্টগ্রাম ২২১ রানে অলআউট করে দিয়েছে ঢাকা মেট্রোকে। সর্বোচ্চ ৫৬ রান করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান সৈকত আলী।৪৯ রানে চার উইকেট নিয়ে চট্টগ্রামের সবচেয়ে সফল বোলার পেসার মোহাম্মদ মনিরুজ্জামান।জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রামও তেমন স্বস্তিতে নেই। দিন শেষে তাদের স্কোর ৮৪/৩। ৬০ রানে অপরাজিত আছেন নাফিস ইকবাল।রাজশাহী-সিলেটফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জায়েদের দুর্দান্ত বোলিংয়ে ২১৭ রানে অলআউট হয়ে গেছে টস হেরে ব্যাট করতে নামা রাজশাহী।পাঁচ উইকেট নিতে জায়েদের খরচ ৫৮ রান। ৫৭ রানে চার উইকেট নিয়েছেন স্পিনার এনামুল হক জুনিয়র।জবাবে লিড নেয়ার পথে এগিয়ে যাচ্ছে সিলেট। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৯৫ রান। সায়েম আলম ৬১ ও ইমতিয়াজ হোসেন ২৩ রানে অপরাজিত।